শিরোনাম
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজনভিয়েতনাম, কম্বোডিয়া ও নেপালের মতো দেশের কৃষিতেও বিপ্লব ঘটাতে হবে: পার্বত্য মন্ত্রীকাপ্তই গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণবান্দরবানের নাইক্ষ্যংছড়ির হাঙ্গরঘোনায় বিপুল পরিমাণ পরিত্যক্ত ইয়াবা উদ্ধারপ্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন বান্দরবানবাসীকেবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে যুবক নিহতবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, গাঁজা সহ আটক-১

লক্ষ্মীছড়িতে আ.লীগের শোকসভায় বক্তারা

আবারও নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান

৬৬

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে শোকাবহ আগস্ট উপলক্ষে শোকসভার আয়োজন করে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন । রোববার (২৮ আগষ্ট) সকালে লক্ষ্মীছড়ি উপজেলা আ.লীগ ও সকল সহযোগি সংগঠনের উদ্যোগে কমিউনিটি সেন্টারে এ শোকসভা অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও লক্ষ্মীছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি রেম্রাচাই চৌধুরী’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপু।

সভায় খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, পাজেপ সদস্য ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এমএ জব্বার, মানিকছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পাজেপ সদস্য মোঃ মাঈন উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন বেপারী বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, আগস্ট মাস এলেই বিএনপি-জামায়াতের দেশ বিরোধী নানা ষড়যন্ত্র সৃষ্টির ব্যস্ত হয়ে পরে। তারা উন্নয়নে বিশ্বাস করে না বলেই ষড়যন্ত্র নিয়ে ব্যস্ত। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে এদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। তাই বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে সকলকে সজাগ থাকার আহবান জানান বক্তারা। এছাড়াও ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘর উপহার দেওয়া থেকে শুরু করে সাধারন মানুষের কষ্ট লাগবে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন বক্তারা। তাই আগামী নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানান বক্তারা।