শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকো মানি লন্ডারিংয়ের মামলার আসামি

৬৩

॥ জুরাছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও রাঙ্গামাটি আসনের সাংসদ দীপংকর তালুকদার,এমপি বলেছেন, বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে দেশে কোন উন্নয়ন হয়নি বরং খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকো বিদেশে টাকা পাচার করে মানি লন্ডারিংয়ের মামলার আসামি। বৃহস্পতিবার (২৫ আগস্ট) জুরাছড়ি উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা পরিষদ বিশ্রামাগাড়ে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার জন্ম তারিখে জাতি বিভ্রান্ত। একজন মানুষের কয়টা জন্মতারিখ থাকতে পারে। তিনি দলীয় নেতাকর্মীদের বলেন, বর্তমান সরকারের উন্নয়নগুলো জনগণের সম্মুখে তুলে ধরুন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল নেতাকর্মীরা একসাথে কাজ করুন।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি প্রবর্তক চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা আওয়ামিলীগ সহ-সভাপতি থোয়াই অং মারমা এবং জুরাছড়ি উপজেলার নেতৃবৃন্দ। জ্ঞানেন্দু বিকাশ চাকমা এর সঞ্চালনায় শোকের মাস উপলক্ষে সমাজ সেবা কর্তৃক শিক্ষা বৃত্তি, ক্যান্সার রোগীদের চেক প্রদান সহ ঢেউটিন, সোলার, ক্রীড়া সামগ্রী,দুঃস্থ অসহায়দের মাঝে গরু বিতরণ করেন প্রধান অতিথি। এছাড়াও তিনি দুঃস্থ অসহায় মহিলাদের মাঝে সেলাইমেশিন বিতরণ করেছিলেন।

এর আগে দীপংকর তালুকদার এমপি, জুরাছড়ি উপজেলা প্রাঙ্গনে বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করেন।