শিরোনাম
চেয়ারম্যান দীপন তালুকদার দিপুতে ধন্য, বিএনপির বর্ণাঢ্যে বরণ ও দায়িত্ব গ্রহনবান্দবানের লামা উপজেলাকে জেলা হিসেবে ঘোষণা করার দাবিএলাকায় বুনো হাতি আসলে বন বিভাগ ও ইআরটি সদস্যদের দ্রুত জানানকাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় ৬৬টি বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করা হবেখাগড়াছড়ির মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তনখাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছামাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজন

ওয়াদুদ ভূঁইয়াকে মানিকছড়ির মাটিতে পা রাখতে দেওয়া হবে না হুঁশিয়ারী আওয়ামীলীগের

২২৩

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

খাগড়াছড়ির মানিকছড়িতে হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে মানিকছড়ি বাজারে বিক্ষোভ সমাবেশ শেষে আবার দলীয় অফিসে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। বিক্ষোভ মিছিলে উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ামর‌্যান মোঃ জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মোঃ মাঈন উদ্দিন’র নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আগস্ট মাস এলেই বিএনপি-জামায়াত দেশের মাটিতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির করতে চায়। কিন্তু আওয়ামীলীগ তা আর হতে দেবে না। দেশরত্ন শেখ হাসিনাকে ২১ বার হত্যার চেষ্টা করেছে বিএনপি-জামায়াত। তাদেরকে দেশের মানুষ প্রত্যাখান করেছে। তাই বর্তমান সরকারের আমলে দেশের মাটিতে আর কোনোদিন বিএনপি-জামায়াতের নৈরাজ্যকে মেনে নেয়া হবে না।

মানিকছড়ি উপজেলা বিএনপিকে হুশিয়ারি দিয়ে বক্তারা আরো বলেন, দীর্ঘ ১৩ বছর ধরে মানিকছড়িতে মায়ের কোলে শিশু যেমন ঘুমায়, তেমনি ভাবে সকল দলীয় কার্যক্রম, ব্যবসা-বাণিজ্য পরিচালনা করে আসছেন। আমরা কিছু বলিনি। আপনারা কাউন্সিল করতে চান, করেন, আমাদের আপত্তি নাই। কিন্তু কাউন্সিলের নামে কালো পাহাড়ের দানবখ্যাত বিশেষ লোক আব্দুল ওয়াদুদ ভুঁইয়াকে মানিকছড়ির মাটিতে প্রবেশ করতে দেয়া হবে না। রাজনৈতিক কর্মকান্ডের নামে রাজপথে সন্ত্রাসবাদের চেষ্টা করলে মানিকছড়ি আওয়ামীলীগের হাজার হাজার নেতাকর্মী ঘরে বসে থাকবে না। রাজপথ দখলের নামে অপরাজনীতির চেষ্টা করলে আপনাদের দাত ভাঙ্গা জবাব দেয়া হবে।