শিরোনাম
রামগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশহালদা নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ প্রয়োজনমাটিরাঙ্গায় সফল সমবায়ী ও শ্রেষ্ঠ সমিতিকে সম্মাননা, তিন সদস্যকে ঋণ প্রদানদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখতে ঐক্যবদ্ধ থাকুন, মাটিরাঙ্গায় বিএনপি’র কর্মসূচিরাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহসভাপতি চিংকিউ রোয়াজা গ্রেপ্তাররাঙ্গামাটির বরকলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিতকাপ্তাইয়ে জাতীয় যুব দিবসের সমাপনীতে ঋণে চেক বিতরণজিয়াউর রহমান দেশে রক্তপাতহিন রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনেনকাপ্তাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনমাটিরাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

বাংলাদেশ ত্রিপুরা যুব সংসদ এর পক্ষ থেকে

দীঘিনালায় রাধা ত্রিপুরা কিডনী চিকিৎসায় আর্থিক সাহায্য প্রদান

১৫১

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥

খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা বোয়ালখালী ইউনিয়নের পোমাং পাড়া এলাকার ধরমিয়া ত্রিপুরার মেয়ে রাধা ত্রিপুরা (৮) দীর্ঘদিন জটিল কিডনী রোগে ভূগছে। পিতার পক্ষে মেয়ের চিকিৎসার টাকা জোগার করা সম্ভব হচ্ছে না।

খবর পেয়ে বাংলাদেশ ত্রিপুরা যুব সংসদ এর সদস্যরা আর্থিক সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছে। ত্রিপুরা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যর ১১৪তম জন্মদিন উপলক্ষে কেক কেটে পালন না করে বাংলাদেশ ত্রিপুরা যুব সংসদ উদ্যেগে সেই অর্থ অসুস্থ রাধা ত্রিপুরার চিকিৎসার জন্য প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ত্রিপুরা যুব সংসদের যুবনেতা মাচাং তনয় ত্রিপুরা ও মাচাং কালিদাশ ত্রিপুরা প্রমূখ।