শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপিত

৪৬

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

নানা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে শুরু হয়েছে দুইদিন ব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের অবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব। শুক্রবার (১৯ আগস্ট) সকালে বান্দরবান রাজারমাঠে বেলুন উড়িয়ে উৎসবের মহাশোভাযাত্রার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় বান্দরবান কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের আয়োজনে চলছে দুইদিন ব্যাপী নানান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

শুরুতেই রাজারমাঠ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এসময় নানা বর্ণিল সাজে বিভিন্ন দেব-দেবীর প্রতিকৃতি সেজে শিশু-কিশোররা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন, এছাড়াও ব্যনার ও ফেস্টুন হাতে নিয়ে বিভিন্ন বয়সের নারী-পুরুষ শোভাযাত্রায় অংশ নেয় সানন্দে।

আয়োজকরা জানান, ২০ আগস্ট ভোরে মহানামযজ্ঞের পূর্ণাহুতি,নগর পরিক্রমা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে বান্দরবানে শেষ হবে সনাতন ধর্মালম্বীদের বর্ণাঢ্য এই জন্মাষ্টমী উৎসবের।

এসময় তিনি এক সংক্ষিপ্ত বক্তব্য দিতে গিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনা করেন এবং জন্মাষ্টমী উৎসব এর শুভকামনা করে সবাইকে নিজ নিজ ধর্ম সুন্দরভাবে উদযাপনের জন্য আহবান জানান।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, বান্দরবান জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সুজন চৌধুরী সন্জয়,সাধারণ সম্পাদক অমল চৌধুরী টিটুসহ সনাতনী ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।