শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

দেশজুড়ে সিরিজ বোমা হামলার প্রতিবাদে রাঙ্গামাটিতে জেলা আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ

৯৫

॥ নিজস্ব প্রতিবেদক ॥

বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে সংঘটিত দেশজুড়ে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছে রাঙামাটি জেলা আওয়ামী লীগ ও সংযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (১৭ আগস্ট) বিকাল ৪টায় রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে হতে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি কাঠালতলী হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরুপা টৌমুহনঅতে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করে সংগঠনের নেতাকর্মীরা। রাঙ্গামাটি জেলা, সদর, শহর আওয়ামী লীগের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

জেলা, সদর, শহরসহ বিভিন্ন ওয়ার্র্ড থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সমাবেশে সমবেত হয়েছেন।

সমাবেশে সভাপতিত্ব করছেন রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাবেক কমিটির সহ-সভাপতি ও সাবেক রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান।

জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি চিংকিউ রোয়াজার সভাপতিত্বে সভায় যুগ্ন-সাধারণ সম্পাদক রফিক তালুকদার, আইন বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ হানিফ, সদস্য ও রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, শ্রমকিলীগের সাধারণ সম্পাদক শামছুল আলম, জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরীসহ জেলা, সদর, শহর, ওয়ার্র্ড আওয়ামীলীগ’র বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, জোট সরকারের আমলে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য একযোগে সিরিজ বোমা হামলা ঘটানো হয়। তৎকালীন সময়ে দেশে জঙ্গিবাদের উত্থান ঘটে। যা পরবর্তী সময়ে বর্তমান সরকার কঠোরভাবে দমন করে। একই সঙ্গে দেশবিরোধী অপপ্রচার-গুজবের মাধ্যমে বিএনপি ও তার দোসরদের সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির সকল উস্কানির প্রতিবাদ জানানো হয়।

উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময়ে দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সিরিজ বোমা হামলা হয়। এর পর থেকে দিনটিকে সিরিজ বোমা হামলার প্রতিবাদ দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ।