শিরোনাম
চেয়ারম্যান দীপন তালুকদার দিপুতে ধন্য, বিএনপির বর্ণাঢ্যে বরণ ও দায়িত্ব গ্রহনবান্দবানের লামা উপজেলাকে জেলা হিসেবে ঘোষণা করার দাবিএলাকায় বুনো হাতি আসলে বন বিভাগ ও ইআরটি সদস্যদের দ্রুত জানানকাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় ৬৬টি বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করা হবেখাগড়াছড়ির মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তনখাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছামাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজন

মহালছড়িতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

৫৩

॥ মহালছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মহালছড়িতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম মৃত্যু বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সোমবার (১৫ আগস্ট) সকাল ৯ টায় উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠন ও সরকারি, বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে টাউন হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

এদিকে মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এর সঞ্চালনায় আওয়ামীলীগের সভাপতি রতন কুমার শীলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ দিবসটি উপলক্ষে উপজেলায় আলোচনা সভা, পুরষ্কার বিতরণী সহ স্কুল গুলোতে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।