শিরোনাম
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজনভিয়েতনাম, কম্বোডিয়া ও নেপালের মতো দেশের কৃষিতেও বিপ্লব ঘটাতে হবে: পার্বত্য মন্ত্রীকাপ্তই গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণবান্দরবানের নাইক্ষ্যংছড়ির হাঙ্গরঘোনায় বিপুল পরিমাণ পরিত্যক্ত ইয়াবা উদ্ধারপ্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন বান্দরবানবাসীকেবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে যুবক নিহতবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, গাঁজা সহ আটক-১

আলীকদমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী পালিত

৪৫

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম ॥

বান্দরবানের আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে উপজেলার বঙ্গবন্ধু চত্বরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

সোমবার (১৫আগস্ট) দিনব্যাপী অনুষ্ঠানে সকালে পুষ্পস্তবক অর্পণ ও উপজেলা পরিষদের মিলনায়তন হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মেহরুবা ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুংড়ি মং মার্মা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কফিল উদ্দীন বিএসসি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডাঃ মাহতাব উদ্দিন চৌধুরী,আলীকদম থানা অফিসার ইনচার্জ(ওসি)নাছির উদ্দিন সরকার,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তি যোদ্ধা আবদুল মান্নান ও বিভিন্ন দপ্তরের সরকারি-বেসরকারি কর্মকর্তা ও কর্মচারী,এনজিও প্রতিনিধি, বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

পরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে একটি র‌্যালী বের করে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে এসে শেষ হয় এবং উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দিন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ অঙ্গসংগঠনের নেতা ও নেতৃবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল এবং আলোচনা সভা ও ভোজের আয়োজন করা হয়েছে।

বক্তারা বঙ্গবন্ধু শাহাদত বার্ষিকীতে ১৫ আগস্ট ১৯৭৫ সালে ভোর রাতে জাতির পিতাকে স্ব-পরিবারে হত্যাকে একটি নাক্ক্যরজনক ও বর্বরোচিত হত্যাকাণ্ড বলে আখ্যা দেন। তাই পালিয়ে থাকা আসামীদের খুঁজে বের করে বিচারের আওতায় এনে ফাঁসি দাবি জানান।

বক্তারা বলেন, আজ বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর স্বপ্ন, আদর্শ ও নির্দেশনা আজও আমাদের সঠিক পথ দেখায়। আর তাঁর দেখানো পথ ধরেই তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে চলেছে। বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে হলে সবাইকে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধিতে কাজ করে যেতে হবে। সবাই নিজ নিজ অবস্থানে থেকে দায়িত্ব পালন করে সোনার বাংলা বিনিনির্মাণে সহযোগিতা করলে বঙ্গবন্ধুর স্বপ্ন সফল হবে।

এছাড়াও দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন দপ্তর বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, গাছের চারা রোপন এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখা সহ প্রতিযোগীতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের পুরষ্কার ও যুব ঋন বিতরণ করা হয়।