শিরোনাম
সরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৩৮ বোতল দেশীয় কেয়ারু মদ জব্দলামায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিতসরকারের প্রধান লক্ষ্য ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা: দীপেন দেওয়ানকফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে আধুনিক প্রযুক্তি প্রয়োগ জরুরিপার্বত্য এলাকার উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালঅবশেষে দুই দিন পর কাপ্তাই হ্রদেই মিলল ওয়ার্ড বিএনপি’র সভাপতির মরদেহ

রাজস্থলীতে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

৪৮

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। সোমবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৭ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে নানা শ্রেণী পেশার মানুষ এ মহামানবকে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ, রাজস্থলী -চন্দ্রঘোনা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ,সাংবাদিক, শিক্ষক, সংস্কৃতিকর্মীসহ নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

পরে সকাল সাড়ে ১০ উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল করিম এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির পিতা বেঁচে থাকলে বাংলাদেশ আরো উন্নত রাষ্ট্রে পরিণত হতো। বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা পৃথিবীর বুকে একটি লাল সবুজের পতাকা পেতাম না, অথচ সেই মহান নেতাকে ঘাতকরা ১৫ আগস্ট ভোরে স্বপরিবারে নির্মম ভাবে হত্যা করে। ১৫আগষ্ট অত্যান্ত শোর্কাত বেদর্নাত ও কলংকের কালিমায় এক কুলিষিত ইতিহাসের এক ভয়ংকর দিন।