শিরোনাম
চেয়ারম্যান দীপন তালুকদার দিপুতে ধন্য, বিএনপির বর্ণাঢ্যে বরণ ও দায়িত্ব গ্রহনবান্দবানের লামা উপজেলাকে জেলা হিসেবে ঘোষণা করার দাবিএলাকায় বুনো হাতি আসলে বন বিভাগ ও ইআরটি সদস্যদের দ্রুত জানানকাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় ৬৬টি বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করা হবেখাগড়াছড়ির মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তনখাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছামাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজন

মাটিরাঙ্গায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত

৪১

॥মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে রামগড় তথ্য অফিসের আয়োজনে মাটিরাঙ্গা উপজেলার খেদাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সভা কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আদর্শ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য বিভিন্ন ক্ষেত্রে সরকারের উন্নয়ন কর্মকান্ড এবং সাফল্য অর্জন বিষয়ে সমাবেশ টি অনুষ্ঠিত হয়।

রামগড় তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাটিরাঙ্গা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রশান্ত কুমার ত্রিপুরা।

এ সময় খেদাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক শাহেদা আক্তার, সহকারী শিক্ষকবৃন্দ,স্থানীয় জন প্রতিনিধিসহ অনেকে বক্তব্য দেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগ, গুজব ও সাম্প্রদায়িকতা বিরোধী সচেতনতা, মানব পাচার, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে সচেতন থাকার আহবান জানান। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে সরকারের উন্নয়ন কর্মকান্ড এবং মাদক ও বাল্যবিবাহের কুফল সম্পর্কে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে ও সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয় এবং শিক্ষক, অংশগ্রহণকারী, ছাত্র-ছাত্রীদের মাঝে নবারুণ ও সচিত্র বাংলাদেশ পুস্তিকা বিতরণ করা হয়।