শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

বান্দরবানে পানিতে ডুবে এক বিধবা নারী মৃত্যু

৪৬

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

বান্দরবানে রুমায় সাঙ্গু নদীতে ডুবে সিংয়ইনু মার্মা(২৩) নামে এক বিধবা নারী মৃত্যু হয়েছে। তার এক বছরের শিশু রয়েছে বলে জানা গেছে। শুক্রবার বিকালে রুমা ২নং সদর ইউনিয়নের রুমাচর পাড়া নদীর ঘাটে এ ঘটনাটি ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে। পরে রাত দশটা দিকে নদীর ধারে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সিংয়ইনু মার্মা(২৩), সে রুমাচর পাড়ার বাসিন্দা মৃত: প্রুসিংঅং মার্মা এর মেয়ে।

নিহতের পরিবারের মা খ্যাইউচিং মার্মা জানান, বিকালে প্রত্যেক দিনের মতো সাঙ্গু নদীর ঘাটে গোসল করতে নেমেছিল। পরে বাড়িতে না আসাতে গ্রামবাসীরা অনেক খোঁজাখুঁজি পর রাত ১০টা দিকে ঘাটের উপরে লাকড়ি দিয়ে বাঁধানো দঁড়ি দিয়ে চড়ে তার লাশ দেখতে পাই। পরে গ্রামবাসী সহ লাশটিকে উদ্ধার করে নদীর ধারে দাফন করা হবে বলে জানিয়েছেন স্থানীয়রা।

রুমা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শৈমং মারমা শৈবং বলেন, ঘটনাটি বিকালের পর এলাকাবাসী খোঁজ করতে থাকে। পরে রাতে নদীর ধারে ও-ই নারী লাশ উদ্ধার করা হয়েছে।