শিরোনাম
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজনভিয়েতনাম, কম্বোডিয়া ও নেপালের মতো দেশের কৃষিতেও বিপ্লব ঘটাতে হবে: পার্বত্য মন্ত্রীকাপ্তই গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণবান্দরবানের নাইক্ষ্যংছড়ির হাঙ্গরঘোনায় বিপুল পরিমাণ পরিত্যক্ত ইয়াবা উদ্ধারপ্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন বান্দরবানবাসীকেবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে যুবক নিহতবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, গাঁজা সহ আটক-১

দীর্ঘ ২৭ ঘণ্টা পর যান চলাচল শুরু

রাঙ্গামাটিতে অটোরিক্সা ভাড়া পূননির্ধারণ

৪১

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটিতে শহরে একমাত্র গণপরিবহণ অটোরিক্সা। তেলের দাম বৃদ্ধির কারণে ৫২শতাংশ ভাড়া বৃদ্ধি করা হয়েছে। রবিবার (৭ আগস্ট) সকাল ১১টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ সংক্রান্ত জরুরী সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান এ সিদ্ধান্ত দেন। জেলা প্রশাসন থেকে ভাড়া নির্ধারণ করায় দীর্ঘ ২৭ ঘণ্টা পর এই যান চলাচল শুরু হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জাহাঙ্গীর হোসেন, পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, বিআরটিএ সহকারী পরিচালক প্রকৌ. আতিকুর রহমান, রাঙ্গামাটি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি পরেশ মজুমদার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু, আদিবাসী অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি বিপাশ চাকমা প্রমূখ।

সভা থেকে জানানো হয়, রাঙ্গামাটির একমাত্র গণপরিবহণ অটোরিক্সা। ভাড়া নিয়ে অটোরিক্সা চালকদের সাথে যাত্রীদের দফায় দফায় বাকবিতন্ডার ঘটনা ঘটে। এরপর থেকে রাঙ্গামাটি শহরে অটোরিক্সা চলাচল বন্ধ। তাই জরুরি সভায় সিদ্ধান্ত মোতাবেক তেলের দাম বিবেচনা করে ৫২ শতাংশ ভাড়া বৃদ্ধি করা হয়েছে।

 

সভা থেকে আরও জানানো হয়, শহরের অভ্যন্তরীণ ভাড়া বিবেচনায় ৮ টাকার ভাড়া ১০ টাকা, ১২ টাকার ভাড়া ১৫ টাকা, ২০ টাকার ভাড়া ২৫ টাকা, ২৪ টাকার ভাড়া ৩০ টাকা করে নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে।

সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রাঙ্গামাটি শহরে একমাত্র গণপরিবহণ অটোরিক্সা হওয়ায় আমাদের সবাইকে সে বিষয়ে বিবেচনা করে কাজ করতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না। আমাদের একে অন্যের কথা বিবেচনা করতে হবে এবং সুবিধা-অসুবিধা বুঝতে হবে।