শিরোনাম
চেয়ারম্যান দীপন তালুকদার দিপুতে ধন্য, বিএনপির বর্ণাঢ্যে বরণ ও দায়িত্ব গ্রহনবান্দবানের লামা উপজেলাকে জেলা হিসেবে ঘোষণা করার দাবিএলাকায় বুনো হাতি আসলে বন বিভাগ ও ইআরটি সদস্যদের দ্রুত জানানকাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় ৬৬টি বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করা হবেখাগড়াছড়ির মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তনখাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছামাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজন

কাপ্তাই হ্রদে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

৮৮

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটির কাপ্তাই হৃদে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (৬ আগস্ট) সকালে দারোগা পাহাড় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। পানিতে ডুবে মারা যাওয়া ওই পর্যটকের নাম রুবায়েত ইসলমা (২৬)। তার বাড়ি চট্টগ্রামের পাহাড়তলী এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা যায়, শনিবার সকালের চট্টগ্রাম থেকে চার বন্ধুকে সাথে নিয়ে রাঙ্গামাটিতে বেড়াতে আসেন রুবায়েত। দুপুরের একটি ইঞ্জিনচালিত নৌকায় করে তারা কাপ্তাই হ্রদ ভ্রমণে যান। এক পর্যায়ে পর্যটন কমপ্লেক্স থেকে তিন কিলোমিটার দূরত্বে দারোগা পাহাড় এলাকায় পৌঁছালে নৌকা থেকে লাফ দিয়ে হ্রদে গোসল করতে নামেন রুবায়েত। এতে হ্রদের পানিতে ডুবো যান।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের স্টেশন অফিসার মোঃ বিল্লাল হোসেন জানান, খবর পেয়ে ডুবুরির দল ওই এলাকার হ্রদের পানিতে তল্লাশি চালিয়ে বিকেল সাড়ে ৫টার দিকে রুবায়েতের মরদেহ উদ্ধার করা হয়। এরপর তার লাশ কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবীর হোসেন জানান, যুবকের মরদেহ রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। আত্বীয়-স্বজনরা আসলে তাদের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে।