শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

রাঙ্গামাটিতে পার্বত্য সাংবাদিক ইউনিয়নের চতুর্থ সভা

১৪৭

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটিতে ‘পার্বত্য সাংবাদিক ইউনিয়ন’ এর ৪র্থ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) সন্ধ্যায় সংগঠনটির অস্থায়ী কার্যালয় ‘সাপ্তাহিক পাহাড়ের সময়’ এর বৈঠক কক্ষে সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন, পার্বত্য সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাপ্তাহিক পাহাড়ের সময় এর সম্পাদক ও প্রকাশক মিলটন বড়ুয়া।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ চাকমা, অর্থ সম্পাদক মনু মারমা, সিনিয়র সদস্য মীর মোঃ লোকমান হোসেন, সদস্য মোঃ ইকবাল হোসেন, মোঃ আরিফুর রহমান প্রমুখ।

সভায় সংগঠনের সাংবাদিকদের পেশাগত দায়িত্বের মান উন্নয়নসহ প্রতিষ্ঠিত অন্যান্য সাংবাদিক সংগঠনের সাথে সমন্বয় ও উন্নয়ন বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এছাড়া সংগঠনের শৃঙ্খলার বিষয়ে সাংগঠনিক বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়। এসময় উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে কবি, কলামিষ্ট এবং নাট্যকার মোঃ সিরাজুল হক (সিরাজ)কে সংগঠনের সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করা হয়।

বক্তারা আরোও বলেন, সাংবাদিকরা জাতির দর্পণ তাই সবাকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতির উন্নয়নের জন্য এক সাথে কাজ করার আহব্বান জানান ও সরকারি বেসরকারি সহ সকলের সহযোগিতা কামনা করেন।