শিরোনাম
চেয়ারম্যান দীপন তালুকদার দিপুতে ধন্য, বিএনপির বর্ণাঢ্যে বরণ ও দায়িত্ব গ্রহনবান্দবানের লামা উপজেলাকে জেলা হিসেবে ঘোষণা করার দাবিএলাকায় বুনো হাতি আসলে বন বিভাগ ও ইআরটি সদস্যদের দ্রুত জানানকাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় ৬৬টি বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করা হবেখাগড়াছড়ির মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তনখাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছামাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজন

মানিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে লক্ষাধিক টাকা জরিমানা

১৫২

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলাধীন যোগ্যাছোলা ইউনিয়নের আসাদতলী এলাকায় অবৈধ বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে দুই ব্যক্তিকে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রক্তিম চৌধুরী।

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মানিকছড়ি উপজেলার আসাদতলী এলাকায় অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে সেখানে যান উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রক্তিম চৌধুরী। পরে অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত থাকার অপরাধে ঐ এলাকার কাজী আব্দুল মান্নান’কে ৬০ হাজার টাকা ও একই এলাকার মোঃ মুছা মিয়া ৬০ হাজার করে মোট ১ লক্ষ ২০ টাকার অর্থদন্ড প্রদান করেন তিনি।

 

এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রক্তিম চৌধুরী বলেন, ইজারা বহির্ভূত কিছু অসাধু বালু উত্তোলনকারী প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে বেশ কিছুদিন ধরে উপজেলার আসাদতলী এলাকায় বালু উত্তোলন করে আসছে মর্মে খবর পেয়ে সেখানে গেলে অবৈধ বালু উত্তোলনের দায়ে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০০৯ এ দুজন ব্যক্তিকে ৬০ হাজার টাকা করে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।