শিরোনাম
চেয়ারম্যান দীপন তালুকদার দিপুতে ধন্য, বিএনপির বর্ণাঢ্যে বরণ ও দায়িত্ব গ্রহনবান্দবানের লামা উপজেলাকে জেলা হিসেবে ঘোষণা করার দাবিএলাকায় বুনো হাতি আসলে বন বিভাগ ও ইআরটি সদস্যদের দ্রুত জানানকাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় ৬৬টি বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করা হবেখাগড়াছড়ির মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তনখাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছামাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজন

মাটিরাঙ্গায় তবলছড়ি ইউপি চেয়ারম্যানের কুশপুত্তলিকা দাহ

১০৩

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় তবলছড়ি ইউপি সদস্যের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে প্রেক্ষিতে তার কুশপুত্তলিকা দাহ সহ পদ থেকে অপসারণের দাবী করা হয়। মঙ্গলবার (২ আগষ্ট) সকাল ১১ টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা চত্বরে তবলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসুচী ও কুশপুত্তলিকা দাহ কর্মসুচীতে সভাপতিত্ব করেছেন তবলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি রমজান আলী মেম্বার । এ কর্মসুচীতে সংহতি প্রকাশ করেন, বাংলাদেশ আওয়ামীলীগ মাটিরাঙ্গা উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ, উপজেলা ও পৌর ছাত্রলীগ নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার সাধারণ মানুষ ।

প্রধানমন্ত্রী এবং সংসদ সদস্যকে নিয়ে অশালীন মন্তব্য করা, সরকারি কাজে বাধা প্রদান, অনিয়ম, দুর্নীতি ও ইউএনও এর বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলন করার অভিযোগে মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম ভুঁইয়াকে স্বীয় পদ থেকে বহিষ্কার সহ সর্বোচ্চ বিচারের দাবী করেন বক্তারা।

মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আলী হোসেন এর সঞ্চালনায় কর্মসুচীতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মোঃ হারুন মিয়া, মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন লিটন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ তসলিম উদ্দিন রুবেল প্রমুখ বক্তব্য রাখেন।