শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

বান্দরবানে উপজেলার ছাত্রলীগের কমিটি : সভাপতি- হ্লামংথুই, সাধারণ সম্পাদক- রফিকুল

১০৫

॥ আকাশ মারমা মংসিং, বান্দরবান ॥

বাংলাদেশ ছাত্রলীগের বান্দরবান সদর উপজেলার শাখার কমিটি সম্পন্ন হয়েছে। কমিটিতে সভাপতি পদে হ্লামংনু মারমা (হ্লাগ্য) ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সিয়াম পদে নির্বাচিত হয়েছে।

রবিবার (৩১জুলাই) বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ ও সাধারণ সম্পাদক জনি সুশীল স্বাক্ষরিত মাধ্যমে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। এছাড়াও কমিটিতে সহ-সভাপতি পদে সিংমংউ মারমা, চসিংমং মারমা , মামুন চৌধুরী, যুগ্ন সম্পাদক পদে মোহাম্মদ রানা, এমেমসি বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক পদে থুই মংসিং মারমা ও জহিদুল ইসলাম সহ মোট ৯ জনের বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।

জেলা ছাত্রলীগের দেওয়া তথ্য মতে, গেল ২৮ জুলাই বৃহস্পতিবার ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উপজেলার ছাত্রলীগের সভাপতি পদে ২ জন সাধারণ সম্পাদক পদে ৫ জনসহ মোট ৭জন প্রার্থীর ছিল। পরে ভোটের মাধ্যমে এক বছরের আংশিক কমিটিতে সভাপতি পদে ১ জন ও সাধারণ সম্পাদক পদে মোট দুইজন নির্বাচিত হন।

বাংলাদেশ জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ জানান, সম্মেলনের মাধ্যমে প্রার্থীদের কাছ থেকে বায়োডাটা ও শিক্ষাগত যোগ্যতা নেওয়া হয়েছে। তাদের বায়োডাটা যাছাই বাছাই করে সকলের সিদ্ধান্তের মাধ্যমে নব নির্বাচিতরা নেতৃত্বে এসেছেন। তিনি আরো জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনের যারা ভাল কাজ করবে সেই কর্মীদের বান্দরবান জেলা ছাত্রলীগের সংগঠিত করেছি। আশা আগামী নির্বাচনকে সামনে রেখে তারা নিজ দ্বায়িত্বকে ভূমিকা পালন করবেন।