শিরোনাম
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজনভিয়েতনাম, কম্বোডিয়া ও নেপালের মতো দেশের কৃষিতেও বিপ্লব ঘটাতে হবে: পার্বত্য মন্ত্রীকাপ্তই গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণবান্দরবানের নাইক্ষ্যংছড়ির হাঙ্গরঘোনায় বিপুল পরিমাণ পরিত্যক্ত ইয়াবা উদ্ধারপ্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন বান্দরবানবাসীকেবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে যুবক নিহতবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, গাঁজা সহ আটক-১

সভাপতি শাহ আলম, সম্পাদক কামাল হোসেন

মানিকছড়ি উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

৫৬

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

মানিকছড়ি উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকাল ৪ টায় মানিকছড়ি টাউন হল মিলনায়তনে আয়োজিত সম্মেলনে শুরুতেই জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বৃক্ষরোপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন, খাগড়াছড়ি জেলা কৃষকলীগের আহবায়ক পিন্টু ভট্টাচার্য।

মানিকছড়ি কৃষকলীগের আহবায়ক মোঃ শাহ আলম’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন, মানিকছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও খাগড়াছড়ি পাজেপ সদস্য মোঃ মাঈন উদ্দিন, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আরমান চৌধুরী, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় সদস্য মোতাহের হোসেন চৌধুরী,খাগড়াছড়ি জেলা কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক টারজেন বড়ুয়া। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, জেলা কৃষক লীগের সদস্য সচিব খোকন চাকমা প্রমূখ।

বক্তারা বলেন, কৃষকলীগ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছে। কৃষকলীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে ও আর্দশের সোনার বাংলা বিনির্মানের কাজ করছে। সু-সংগঠিত কৃষকলীগ সোনার বাংলা গঠনে অগ্রণী ভুমিকা পালন করাসহ আ. লীগের পাশে থেকে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি যে কোন কর্মসূচী বাস্তবায়নে আওয়ামীলীগের পাশে থেকে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন বক্তারা।

পরে মোঃ শাহ আলমকে সভাপতি, মোঃ কামাল হোসেনকে সাধারণ সম্পাদক ও মোঃ ফজলুল হককে সাংগঠনিক সম্পাদক করে আংশিক মানিকছড়ি উপজেলা কৃষক লীগের কমিটি ঘোষণার মাধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।