শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

দীঘিনালা আইএফআইসি ব্যাংকের উপশাখা উদ্বোধন

৬১

॥ মোঃ সোহেল রানা দীঘিনালা ॥

খাগড়াছড়ি দীঘিনালায় আইএফআইসি ব্যাংকের উপশাখা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার(২৮জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা বোয়ালখালী নতুন বাজারে আইএফআইসি ব্যাংক লিঃ এর আয়োজনে বোয়ালখালী উপশাখা উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় মোঃ ইমতিয়াজ আহম্মেদ এর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন বক্তব্যে রাখেন, আইএফআাইসি ব্যাংক লি এর রাঙ্গামাটি শাখার ব্যবস্থাপক মোঃ সোহেব রানা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাশেম।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আরফাতুল আলম, দীঘিনালা থানা অফিসার ইনচার্জ এমকেএম পেয়ার আহম্মেদ,দীঘিনালা উপজেলা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল মিন্টু, বোয়ালখালী নতুন বাজার পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক হাজী মুহাম্মদ জসিম প্রমূখ।

প্রধান অতিথি আলহাজ্ব মোঃ কাশেম বলেন, দীঘিনালা পাইকারী ব্যবসা-বানিজ্যর প্রাণকেন্দ্র চট্টগ্রামের ২য় চাকতাই নামে ক্ষেত বোয়ালখালী নতুন বাজার। বেসরকারি ব্যাংকের শাখা না থাকায় ২০/২২কিলোমিটার পথ গাড়িতে করে ঝুকি নিয়ে খাগড়াছড়ি সদরে গিয়ে টাকা পয়সা ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে হত। এখন উপজেলা ব্যাংকের শাখা নতুন নতুন চলে আসায় ব্যবসা-বানিজ্য লেনদেন করতে সমস্যা হবে না। আলোচনা সভা শেষে প্রধান অতিথি আলহাজ্ব মোঃ কাশেম ফিতা ও কেক কেটে আইএফআইসি ব্যাংকের বোয়ালখালী নতুন বাজার উপশাখার উদ্বোধন করেন।