শিরোনাম
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজনভিয়েতনাম, কম্বোডিয়া ও নেপালের মতো দেশের কৃষিতেও বিপ্লব ঘটাতে হবে: পার্বত্য মন্ত্রীকাপ্তই গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণবান্দরবানের নাইক্ষ্যংছড়ির হাঙ্গরঘোনায় বিপুল পরিমাণ পরিত্যক্ত ইয়াবা উদ্ধারপ্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন বান্দরবানবাসীকেবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে যুবক নিহতবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, গাঁজা সহ আটক-১

নাইক্ষ্যংছড়িতে আন্তঃ ব্যাটেলিয়ন সাঁতার প্রতিযোগিতায় ১১ বিজিবি চ্যাম্পিয়ন

৩৮

॥ মুঃ মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি ॥

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত কক্সবাজার রিজিয়ন আন্তঃ ব্যাটেলিয়ন সাঁতার প্রতিযোগিতা-২০২২ ইং এর ফাইনাল খেলা (মঙ্গলবার) ২৬ জুলাই নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র সদর দপ্তরের পুকুরে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত খেলায় প্রধান অতিথি ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল নাজম-উস-সাকিব, এএফডব্লিউসি, পিএসসি, রিজিয়ন কমান্ডার, রিজিয়ন সদর দপ্তর, কক্সবাজার। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,কর্নেল মোহাম্মদ আজিজুর রউফ, পিএসসি, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, রামু এবং নাইক্ষ্যংছড়ি ১১বিজিবি জোনের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ রেজাউল করিমসহ অধিনস্থ ব্যাটেলিয়ন হতে আগত অধিনায়কবৃন্দ, অন্যান্য অফিসার্সবৃন্দ, জেসিও’ অন্যান্য পদবীর বিজিবির কর্মকর্তা এবং অসামরিক কর্মচারীবৃন্দ।

প্রধান অতিথি বিজিবি কক্সবাজারের রিজিয়ন কমান্ডার নাজম-উস-সাকিব কর্তৃক সাঁতার প্রতিযোগীতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী সাতারুদের পুরষ্কার বিতরণ করেন। উক্ত প্রতিযোগীতায় নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি ৬ টি স্বর্ণ, ৭টি রৌপ্য এবং ৪টি তাম্র পেয়ে চ্যাম্পিয়ন হয়। আলীকদম ৫৭ বিজিবি ৪টি স্বর্ণ,৩ টি রৌপ্য এবং ৪টি তাম্র পদক পেয়ে রানারআপ হওয়ার গৌরব অর্জন করেন।

এ প্রতিযোগীতায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনে বর্ডার গার্ড বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এছাড়াও পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন খেলাধুলার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে বিজিবি’র ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে।

এরই ধারাবাহিতকতায় কক্সবাজার রিজিয়ন এর অধীনস্থ রামু এবং বান্দরবান সেক্টরের সর্বমোট ৭টি ইউনিটের বিজিবি সদস্যগণ ক্রীড়াসুলভ আচরণ, সৌহার্দ্যপূর্ণ ও পেশাদারিত্ব মনোভাব নিয়ে এ প্রতিযোগীতায় অংশগ্রহণ করে মনোমুগ্ধকর পরিবেশে উক্ত প্রতিযোগীতা সম্পন্ন হয়।