শিরোনাম
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজনভিয়েতনাম, কম্বোডিয়া ও নেপালের মতো দেশের কৃষিতেও বিপ্লব ঘটাতে হবে: পার্বত্য মন্ত্রীকাপ্তই গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণবান্দরবানের নাইক্ষ্যংছড়ির হাঙ্গরঘোনায় বিপুল পরিমাণ পরিত্যক্ত ইয়াবা উদ্ধারপ্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন বান্দরবানবাসীকেবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে যুবক নিহতবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, গাঁজা সহ আটক-১

থানচি জীবননগর সড়কের দুই পাশে বৃক্ষরোপণ

৬৩

॥ চিংথোয়াই অং মার্মা, থানচি ॥

বান্দরবানে থানচিতে সড়ক দুর্ঘটনা এড়াতে জীবননগর পাহাড় সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ ও এলাকায় ফসলাদি বাগান চাষের সাধারণ মানুষের মাঝে চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে বান্দরবান প্রেস ক্লাব, যমুনা টেলিভিশন, জীপ মাইক্রো বাস সমিতি ও টি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে নীল দিগন্ত কেন্দ্রস্থল জীবননগর এলাকা জুড়ে সড়কের দুই পাশের বিভিন্ন প্রজাতির ৫ হাজার চারা গাছ রোপণ করা হয়। এছাড়া ওই এলাকার সাধারণ জনগণের মাঝেও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

এদিকে উদ্যোক্তারা জানান, বান্দরবানে চিম্বুক থানচি সড়কের জীবননগর এলাকায় যেখানে সবচেয়ে বেশি গাড়ি দুর্ঘটনায় পড়ে সে জায়গায় জেলা বন বিভাগের সহযোগিতায় যমুনা টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ তারেকের টি ফাউন্ডেশন, বান্দরবান প্রেসক্লাব, মাইক্রো জীপ পিকআপ মালিক সমবায় সমিতি ও চালক সমবায় সমিতির যৌথ উদ্যোগে এ সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে।

তারা আরো জানান, এ উদ্যোগ গ্রহনের জীবন নগরসহ চিম্বুক সড়কের জুড়ে বাঁক ও দুই পাশে গাছ থাকলে যানবাহনে দুর্ঘটনায় গভীর খাদে পড়ার থেকে কিছুটা হলেও রেহাই পাবে। তাই আগামী দিনের এমন উদ্যোগে উৎসাহিত যোগান দিতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান উদ্যোক্তারা।

এ গাছ চারা রোপণে অনুষ্ঠানে বান্দরবান বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোঃ হক মাহবুব মোরশেদ, প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক, যমুনা টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ তারেক এর টি ফাউন্ডেশন, যমুনা টিভি ষ্টাফ রিপোর্টার বাটিং মারমা, মাইক্রো বাস সমিতির সভাপতি নাছিরুল আলম, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মিলন চক্রবর্তীসহ এলাকার জনসাধারণ মানুষ ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।