শিরোনাম
রামগড়ে মাদক ও জুয়ার ক্ষতিকর বিষয়ে লিফলেট বিতরণ করলো ছাত্রদলবান্দরবনের রোয়াংছড়িতে প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাতের অভিযোগক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণ

রাঙ্গামাটি জেলা পরিষদের শিক্ষা উপবৃত্তি পেল জেলার ৫০৫জন শিক্ষার্থী

৬৬

॥ প্রেস রিপোর্ট ॥

রাঙ্গামাটি জেলার শিক্ষার্থীদের জ্ঞান এবং মেধার মূল্যায়নে জেলা পরিষদ শিক্ষা উপবৃত্তি প্রদান করছে বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি আসনের সাংসদ দীপংকর তালুকদার,এমপি।

তিনি বলেন, বর্তমান সময়ে অর্থের মাপকাঠিতে এই বৃত্তির টাকার পরিমান খুব বেশি না হলেও শিক্ষার্থীদেরকে ভবিষ্যতের পথে চলতে অনুপ্রাণিত করার জন্য এ বৃত্তি। সবাইকে মানুষের মত মানুষ হতে হবে। শিক্ষিত হয়ে শিক্ষার্থীরা যাতে আগামী দিনগুলোতে দেশের বিভিন্ন পর্যায়ে নেতৃত্বে আসতে পারে তাদেরকে এ স্বপ্ন দেখতে হবে।
সোমবার (২৫ জুলাই) রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে (এনেক্স ভবনে) পরিষদের শিক্ষা উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, জেলার শিক্ষা উন্নয়নে বর্তমান সরকার প্রত্যন্ত এলাকায় অবস্থিত প্রাথমিক বিদ্যালয়গুলি জাতীয়করণ করেছে। সম্প্রতি এসব স্কুলের শিক্ষকদেরকে সরকারিকরণ করা হয়েছে। ক্ষুদ্র নৃ গোষ্ঠীর ছাত্র ছাত্রীরা যাতে মাতৃভাষায় শিক্ষা গ্রহণ করতে পারে তার জন্য মাতৃভাষার বই বিতরণসহ শিক্ষা বিস্তারে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে বলেও মন্তব্য করেন তিনি।

রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম, পরিষদ সদস্য ঝর্না খীসা, পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা, পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সদস্য অংসুইছাইন চৌধুরী।

উল্লেখ্য, বিষয়ভিত্তিক শিক্ষা উপবৃত্তি প্রাপ্তদের সংখ্যা হলো উচ্চ মাধ্যমিক ৮ হাজার টাকা করে মোট ১৫৯ জন, ডিপ্লোমা ছাত্র ছাত্রীদের ৮ হাজার টাকা করে ৪৬ জন, স্নাতক শিক্ষার্থীদেরকে ১০ হাজার টাকা করে ৭৫ জন, স্নাতক (সম্মান) ১০ হাজার টাকা করে ১১৯ জন, মেডিকেল, প্রকৌশল ও কৃষি শিক্ষার্থীদের ১২ হাজার টাকা করে ৬৪ জন, স্নাতকোত্তর শিক্ষার্থীদের ১২ হাজার টাকা করে ৪২ জন।