শিরোনাম
রামগড়ে মাদক ও জুয়ার ক্ষতিকর বিষয়ে লিফলেট বিতরণ করলো ছাত্রদলবান্দরবনের রোয়াংছড়িতে প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাতের অভিযোগক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণ

নাইক্ষ্যংছড়ি বিজিবি’র অভিযানে দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার

১১৭

॥ মুঃ মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি ॥

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে অভিযান চালিয়ে ফের ১টি দেশি ও ৩টি বিদেশি অগ্নি অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (২৪ জুলাই) সাড়ে ১২টায় নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র ক্যাপ্টেন তানভীর এর নেতৃত্বে বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে বাইশারী ইউনিয়নের ক্যাংগার বিল রাবার বাগান নামক স্থানে পরিত্যক্ত অবস্থায় মালিক বিহীন এ-সব অস্ত্র উদ্ধার করতে সক্ষম হন।

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে বিএসএ রাইফেল ১টি, বিদেশী রাইফেল ১টি, ব্যারাল ১টি এবং দেশীয় তৈরি পিস্তল ১টিসহ মোট ৪ টি অগ্নি অস্ত্র।

বিজিবি প্রেস বিজ্ঞপ্তি সূত্রে পাওয়া খবরে আরো জানা যায়, বিজিবি জোনের দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অস্ত্র লেনদেন ও ব্যবহারের ব্যাপারে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

নাইক্ষ্যংছড়ি-১১বিজিবি’র জোন কমান্ডার লেঃ কর্ণেল রেজাউল করিম এই প্রতিবেদক কে জানান, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার এবং চোরাচালান প্রতিরোধে আভিযানিক ব্যবস্থা এবং যে কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে।