শিরোনাম
রামগড়ে মাদক ও জুয়ার ক্ষতিকর বিষয়ে লিফলেট বিতরণ করলো ছাত্রদলবান্দরবনের রোয়াংছড়িতে প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাতের অভিযোগক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণ

নাইক্ষ্যংছড়িতে মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করল বিজিবি

৬২

॥ মু. মুবিনুল হক মুবিন , নাইক্ষ্যংছড়ি ॥

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি-১১ বিজিবির উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রজাতের মাছের পোনা ব্যাটালিয়ন সদর পুকুরে অবমুক্ত করার মাধ্যমে মৎস্য সাপ্তাহ’র শুভ উদ্বোধন করা হয়।

বিজিবি’র প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায় রবিবার ২৪ জুলাই হতে ৩০ জুলাই পর্যন্ত সপ্তাহব্যাপী বর্ডার গার্ড বাংলাদেশ এ মৎস্য সপ্তাহ উপলক্ষে ১১ বিজিবি বিভিন্ন ক্যাম্প ও বিওপির পুকুরে মাছের পোনা অবমুক্তকরা হবে। নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার সকাল সাড়ে ৯ টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্নেল মোহাম্মদ আজিজুর রউফ, পিএসসি, সেক্টর কমান্ডার রামু কর্তৃক নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন বিজিবি’র সদরস্থ পুকুরে মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচী-২০২২’’ এর উদ্বোধন করেন।

উক্ত পোনা অবমুক্তকরণ কর্মসূচী উদ্বোধন অনুষ্টানে অনন্যদের মাঝে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি বিজিবির জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ রেজাউল করিম, ক্যাপ্টেন রাফি-উস-হাসান, মেডিক্যাল অফিসারসহ বিজিবি’র পদস্থ কর্মকর্তাগণ।