শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির হাঙ্গরঘোনায় বিপুল পরিমাণ পরিত্যক্ত ইয়াবা উদ্ধারপ্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন বান্দরবানবাসীকেবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে যুবক নিহতবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, গাঁজা সহ আটক-১মাটিরাঙ্গায় মাদ্রাসা-এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে বিজিবি’র সহায়তা৩ ঘণ্টার বৃষ্টিতে খাগড়াছড়ির দীঘিনালায় শতাধিক পরিবার ঘরছাড়াযেকোনো পরিস্থিতি মোকাবেলায় সমন্বয় জরুরি: লোগাং জোন কমান্ডারকাপ্তাই অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন, চলছে প্রচারপরিশ্রান্ত বিএনপি’র সভাপতি দীপন তালুকদারকে স্বার্থক ও সম্মান করলো প্রধানমন্ত্রীখাগড়াছড়ির দীঘিনালা প্লাবিত সাজেক-লংগদু-সড়ক যোগাযোগ বন্ধ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাবেক কমিটির নেতৃবৃন্দ

৩৯

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের বিগত কমিটির নেতৃবৃন্দের উদ্যোগে আজ শনিবার (২৩জুলাই) টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন। রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাবেক কমিটির এবং রাঙ্গামাটি সদর উপজেলা ও অন্যান্য কমিটির প্রায় ৬০জন নেতকর্মী।

এতে সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে ছিলেন, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাবেক কমিটির সহ-সভাপতি ও রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, সাবেক জেলা কমিটির সহ-সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য হাজী মোঃ কামাল উদ্দিন, সাবেক কমিটির সহ-সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, সাবেক জেলা কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চাকমা, সাবেক জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ জমির উদ্দিন, সাবেক জেলা কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ হানিফ, সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক স্মৃতি বিকাশ ত্রিপুরা, সাবেক জেলা কমিটির ত্রাণ বিষয়ক সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লা, সাবেক জেলা কমিটির উপ দপ্তর সম্পাদক জাকির হোসেন সেলিম, সাবেক জেলা আওয়ামী লীগের সদস্য ও রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাবেক জেলা কমিটির সদস্য অমর কুমার তঞ্চঙ্গ্যা, সাবেক জেলা কমিটির সদস্য শফিকুর রহমানসহ জেলা-উপজেলা ও শহর আওয়ামীলীগের উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রথমেই আওয়ামী লীগ নেতা-কর্মীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেন ও সমাধি সৌধে পুষ্প স্তবক অর্পন করেন এবং ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

পরে নেতাকর্মীরা বঙ্গবন্ধুর কমপ্লেক্স’র অভ্যন্তরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও পাঠাগার পরিদর্শন করেন।