শিরোনাম
রাঙ্গামাটিতে দীপন তালুকদার দীপুকে-ই চেয়ারম্যান হিসেবে চায় বিএনপি পরিবারের অনেকেখাগড়াছড়ির মানিকছড়িতে ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধারখাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র ও গুলি উদ্ধারকাপ্তাইয়ে মৎস্যজীবিদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে আগুনে পুড়ে ছাই অংথইউ খিয়াং এর ঘরবাবার ক্যান্সারে ও স্ত্রী প্যারালাইসিসে আক্রান্ত অর্থ সংকটে তনচংগ্যা পরিবারহাতির অবাধ বিচরণ, হাতি সূরক্ষা সহ হাতির করিডর সচল রাখতে হবেরাঙ্গামাটির কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের জরিমানা, মাদক সেবনকারীকে জেলদূর্যোগ হল দুটি তারমধ্যে একটি প্রাকৃতিক অন্যটি হল মানব সৃষ্ট দূর্যোগমানুষের মৌলিক চাহিদা পূরণে পানি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ: সাচিং প্রু জেরী

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে দীঘিনালায় সংবাদ সম্মেলন

৩৩

॥ মোঃ সোহেল রানা,দীঘিনালা ॥

নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ প্রতিপাদ্য ধারন করে খগড়াছড়ি দীঘিনালায় উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে সংবাদ সম্মেলন ও মত বিনিময় সভা করা হয়েছে।

শনিবার (২৩জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা মৎস্য অফিসে আয়োজনে সংবাদ সম্মেলনে উপিস্থত ছিলেন দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, প্রথম আলো দীঘিনালা প্রতিনিধি পলাশ বড়ুয়া, ডেইলি অবজারভার দীঘিনালা প্রতিনিধি মোঃ সোহেল রানা, সাংবাদিক মোঃ আল আমিন,খাগড়াছড়ি জেলা মৎস্যজীবীলীগের মোঃ আব্দুল জলিল, দীঘিনালা উপজেলা মৎস্যবীজী লীগের সদস্য সচিব মো: ইদ্রিস আলী প্রমূখ।

সংবাদ সম্মেলনে উপজেলা মৎস্য কর্মকর্তা অর্বনা চাকমা বলেন, দীঘিনালা উপজেলায় মাছ চাষীর সংখ্যা ১হাজার ৬জন, নিবন্ধনকৃত জেলের সংখ্যা ১১শত ৮৫জন। উপজেলা বার্ষিক মাছের চাহিদা ১৮শত মে: টন, বার্ষিক উৎপাদন হয় ১৭শত মে:টন ঘাড়তি রয়েছে প্রায় ১শত মে:টন। ঘাড়তি কারন জানতে চাইলে সাংবাদিকে বলেন, প্রতি বছর বন্যার কারনে অনেক পুকুর বর্ষাকালে ডুবে যায়। এবছরো প্রায় ৭৫লক্ষ টাকা পুকুরের চাষীদের মাছ চলে গেছে। এ কারনে ঘাড়তি দেখা দেয়। মাছের ঘাড়তি পোষাতে মাছ চাষীদেরকে সরকারী ভাবে প্রনোদনা দেয়া না। তবে পোনা মাছ উৎপাদনে ৬০লক্ষ চাহিদা থাকলেও উৎপাদন হচ্ছে ৮০লক্ষ ২০লক্ষ উদ্বৃত্ত থাকে। পার্শ্ববর্তী উপজেলায় এসব পোনা মাছ বিক্রি করা হয়।