শিরোনাম
রাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা, বুধবারের পরীক্ষা স্থগিত, নিহত ১কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুপাহাড় ধসে রাঙ্গামাটির বাঘাইছড়িতে বৃদ্ধার মৃত্যু, সতর্কতার জন্য মাইকিংশুধু পুলিশের একক প্রচেষ্টায় সহিংসতামুক্ত সমাজ গঠন সম্ভব নয়কাপ্তাই হ্রদে অভিযান চালিয়ে জব্ধ করা জাল ও নৌকা ৮ জুলাই নিলামে উঠছে

মৎস্য সপ্তাহ উপলক্ষে লংগদুতে সংবাদ সম্মেলন

৬২

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥

রাঙ্গামাটির লংগদু উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৩ জুলাই) সকালে লংগদু উপজেলা মৎস্য কর্কমর্তার কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়।

সন্মেলনে জাতীয় মৎস্য দিবস উদযাপনের সাংবাদিকদের বিস্তারিত তথ্য প্রদান করেন, উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিঃদাঃ) নবআলো চাকমার পক্ষে প্রতিনিধি ক্ষেত্র সহকারী আব্দুল কুদ্দুস।

এসময় উপজেলা বিএফডিসি কর্মকর্তা আকবর হোসেন, লংগদু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফারুক মুছা, দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি আরমান খান, দৈনিক নতুন বাংলাদেশ প্রতিনিধি আরাফাত হোসেন বেলাল, উপজেলা সমাজসেবা কার্যালয়ের প্রতিনিধি আবুল কালাম আজাদ সহ স্থানীয় মৎস্য চাষিগন উপস্থিত ছিলেন ।

এসময় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে সাংবাদিকদের সামনে বিভিন্ন কর্মসূচী সম্পর্কে অবহিত করা হয়।

কর্মসূচীর মধ্যে রয়েছে ২৩ জুলাই সংবাদ সম্মেলন ও আলোচনা সভা, ২৪ জুলাই উদ্বোধনী অনুষ্ঠান ও পোনা অবমুক্ত করন, ২৫ জুলাই মৎস্য সেক্টরে বর্তমান সরকারে সাফল্য অগ্রগতি বিষয়ে আলোচনা সভা, ২৬ জুলাই ফরমালিন ও অবৈধ কারেন্ট জাল বিরোধী অভিযান, ২৭ জুলাই মৎস্য জীবিদের সাথে মতবিনিময় ও পুকুরের মাটি ও পানি পরিক্ষা, ২৮ জুলাই হাটবাজারে মৎস্য চাষ বিষয়ক আলোচনা সভা, ২৯ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে মৎস্য সপ্তাহ আয়োজন সমাপ্ত করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।