শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পানির ঢলে যৌথ এক পরিবারের ২টি ঘর নদীগর্ভেইউএনও’র পরিদর্শন কাপ্তাইয়ে কয়েকটি আশ্রয় কেন্দ্রে ১০৫জন আশ্রয় নিয়েছেপ্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতির কোনো বিকল্প নেই: মাটিরাঙ্গা ইউএনও মিতুরাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা, বুধবারের পরীক্ষা স্থগিত, নিহত ১কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

লামায় এসএসসি পরীক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

১৫৮

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

লামায় গলায় ফাঁস দিয়ে রেশমি আক্তার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। আজ বৃহস্পতিবার (২১ জুলাই) সন্ধ্যা ৭টায় এই ঘটনা ঘটে।

নিহত এসএসসি পরীক্ষার্থী রেশমি আক্তার লামা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড নুনারঝিরি এলাকার মোঃ আলাউদ্দিন এবং পান্না আক্তারের মেয়ে৷ সে লাইনঝিরি মোহাম্মদীয় দাখিল মাদ্রাসার ২০২২ এর এসএসসি পরীক্ষার্থী।

নিহতের মামা মোঃ রুবেল বলেন, খবর পেয়ে আমি দ্রুত ছুঁটে আসি। ঘরে কেউ ছিলনা। বাবা-মা লাইনঝিরি বাজারে নিজেদের দোকানে ছিল। এসে দেখি আমার ভাগিনী রান্না ঘরের আড়েঁর সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে। বিষয়টি লামা থানা ও ইউপি চেয়ারম্যান কে জানানো হয়েছে।

নিহতের বাবা আলাউদ্দিন বলেন, আমরা ঘরে ছিলাম না। কি কারণে আত্মহত্যা করেছে আমরা জানিনা।
গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন বলেন, শুনামাত্র আলাউদ্দিনের বাড়িতে আসি৷ কি কারণে আত্মহত্যা করেছে জানা যায়নি। লামা থানা পুলিশ আসছে।