শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পানির ঢলে যৌথ এক পরিবারের ২টি ঘর নদীগর্ভেইউএনও’র পরিদর্শন কাপ্তাইয়ে কয়েকটি আশ্রয় কেন্দ্রে ১০৫জন আশ্রয় নিয়েছেপ্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতির কোনো বিকল্প নেই: মাটিরাঙ্গা ইউএনও মিতুরাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা, বুধবারের পরীক্ষা স্থগিত, নিহত ১কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

বান্দরবান ১০ গৃহহীন ও ভূমিহীন পরিবার মাঝে প্রধানমন্ত্রী ঘর হস্তান্তর

৩৯

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক বান্দরবান সদর উপজেলায় তৃতীয় পর্যায়ে (২য় ধাপ) প্রধানমন্ত্রী ঘর পেয়েছেন ১০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গনভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ৩য় পর্যায়ের(২য় ধাপ) সারাদেশে ২৬ হাজার ২শত ২৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন।

এ সময় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বান্দরবান সদর উপজেলার ১০ জন ভূমিহীন পরিবারের হাতে ১০ টি জমি ও গৃহ হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়াও ৪টি উপজেলায় লামা ৩৬ টি, আলীকদমের ৫ টি, রুমায় ১৪ টি ও রোয়াংছড়ি উপজেলায় ৯ টি সহ মোট ৭৪ টি জমি ও গৃহ ভূমিহীন পরিবার মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত জমি ও গৃহ প্রদান করা হয়।

অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিন, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান য়ইসা থুই মারমা, জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুরসহ উপকারভোগী ও ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন ।

উল্লেখ্য, পার্বত্য জেলায় বান্দরবানের হালনাগাকৃত ভূমিহীন ও গৃহহীন পরিবারে সংখ্যা রয়েছে ৩ হাজার ১শত ২৫টি। তার মধ্যে ১ম পর্যায়ের প্রধানমন্ত্রী ঘর পেয়েছেন ২ হাজার ১ শত ৩৪টি,২য় পর্যায়ের ৫ শত ৬৪টি ও ৩য় পর্যায়ের (১ম ধাপ) ২শত ৫ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রী ঘর প্রদান করা হয়।