শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মানিকছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন

৬৮

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

“৮০০ কোটির পৃথিবী: সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রানবন্ত ভবিষ্যত গড়ি” স্লোগানকে সামনে রেখে মানিকছড়িতে নানা আয়োজননের মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২২ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মানিকছড়ি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় র‌্যালী ও আলোচনা সভা, সদনপত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০টায় উপজেলা টাউন হল প্রাঙ্গণ থেকে র‌্যালী বের হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়। উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ হাফিজ উদ্দিনসহ সকল সরকারী কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকরা র‌্যালীতে অংশনেন।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ হাফিজ উদ্দিন। প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শামীমা হোসেন খান, ইউপি চেয়ারম্যান আবদুর রহিম, ক্যয়জরী মহাজন, সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক মোঃ ফরিদুল আলম, মানিকছড়ি বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি রুপেন পাল প্রমূখ। এসময় পরিবার পরিকল্পনায় অবদান রাখায় সফল প্রতিষ্ঠান ও কর্মচারীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান করা হয়।

অনুষ্ঠানে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে সন্মাননা স্মারক (পুরস্কার) গ্রহন করেন, ১নং ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইদ্রিস ইসলাম বাচ্চু, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা কল্যাণ সহকারী ঝর্ণা বড়ুয়া, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক মো.ইকবাল হোসেন ও শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা সঞ্চিতা দে।