শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

মানিকছড়িতে আরো ৬২ পরিবার পেল সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘর

৫৩

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এই প্রতিপাদ্যে সারাদেশের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন অসহায় পরিবারকে দুই শতক ভূমি ও আধুনিক সুযোগ-সুবিধায় সেমিপাকা ঘর দিয়ে অসহায় মানুষকে মাথাগুজার ঠাঁই দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই অংশ হিসেবে মানিকছড়ি উপজেলার আরো ৬২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ ও দুই শতক জমির দলিল হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নির্মিত ৩য় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর ও দলিল হস্তান্তর উপলক্ষে গণভবনে থেকে ভার্চুয়ালি যুক্ত হন। এ সময় অনুষ্ঠানে সুবিধাভোগী পরিবারের সাথে ভার্চুয়ালি মতবিনিময় করেন। এ উপলক্ষে মানিকছড়ি উপজেলা টাউন হলে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সূচয়ন চৌধুরীর সঞ্চালনায় ও ইউএনও রক্তিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন। বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আবদুল খালেক, ইউপি চেয়ারম্যান, মো. আবদুর রহিম প্রমূখ।

এ সময় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, হেডম্যান, কর্বারী, সুধীজন, সুশীল সমাজের প্রতিনিধিসহ স্থানীয় সাংবাদিকরা উপিস্থিত ছিলেন। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় উপজেলায় প্রায় ৬৩৫ পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর ও দলিল হস্তান্তর করা হয়েছিল। বৃহস্প্রতিবার ৩য় পর্যায়ে আরো ৬২টি ঘর বুঝিয়ে দেওয়া হয়ছে।
ঘর পেয়ে খশিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্ট উপজেলা চেয়ারম্যান, ইউএনও ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যদের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন। সেই সাথে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেন।