শিরোনাম
কাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষদীঘিনালায় বেসরকারি সংস্থা গ্রীণ হিল প্রকল্পের উদ্বোধনরামগড়ে পুকুরে পড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুবান্দরবানে টোবাকো’র বিক্রয় প্রতিনিধি সাড়ে ৫ লাখ টাকা নিয়ে উধাওপানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণঅস্থায়ী বেইলি ব্রিজেই ৩ বছর পার কাপ্তাই ব্যাঙছড়ি সেতুর নির্মাণ কাজ শেষ হবে কবেখাগড়াছড়ির পানছড়ি সীমান্তে থেমে থেমে গুলিবর্ষণে আতঙ্কে জনসাধারণকাপ্তাই দারুস সালাম নূরানী মাদ্রাসা ধীরে ধীরে ঝুঁকিতে পড়ছে

কাপ্তাইয়ে মহিলাদের নিয়ে চন্দ্রঘোনায় উঠান বৈঠক

৩৯

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কেপিএম থানা ঘাট কলোনীতে মঙ্গলবার (১৯ জুলাই) উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত তথ্য কেন্দ্র, কাপ্তাই এ উঠান বৈঠক আয়োজন করেন।

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) অর্থায়নে অনুষ্ঠিত হয় উঠান বৈঠক। কাপ্তাই তথ্য আপা তাহামিনা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সঞ্চলনা করেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল কমিউনিটি হেলথ প্রোগাম ম্যানেজার বিজয় মারমা। এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীন খিয়াং, ৯নং ওয়ার্ডের নব নির্বাচিত ইউপি সদস্য জুয়েল চাকমা।

সভায় বক্তাগণ তথ্য কেন্দ্র ও মহিলা বিষয়ক অফিস থেকে কি কি সেবা পাওয়া যায়, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন এবং ইভটিজিং প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, ভিজিডি চালের সাথে পুষ্টিমান চাল দেয়া সংক্রান্ত বিষয়ে উপস্থিত মহিলাদের অবহিত করেন। বৈঠকে এলাকার ৫২জন নারী সদস্য অংশ নেন।