শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নড়াইলে সনাতনী সম্প্রদায়ের বাড়ি ঘরে হামলা ঘটনার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন

৪০

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

ধর্মীয় রাষ্ট্র নয় ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই, ধর্ম যার যার রাষ্ট্র সবার ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সম্প্রতি নড়াইলসহ দেশব্যাপী সনাতনী সম্প্রদায়ের বাড়ি ঘরে হামলা,ভাংচুর,লুটপাট, অগ্নিসংযোগ,হত্যা ও নির্যাতনের প্রতিবাদে সারাদেশে ন্যায় বান্দরবানে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ জুলাই) সকালে বান্দরবান বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে সামনে বান্দরবান সনাতনী সমাজ আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় শতশত সনাতন ধর্মাবলম্বীরা বিভিন্ন পেষ্টুন ও ব্যানার হাতে নিয়ে নারী পুরুষ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে কেন্দ্রীয় দুর্গা মন্দিরে সহ- সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক লক্ষিপদ দাশ, পৌর প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর, কাউন্সিলর অজিত কান্তি দাশ, দুর্গা কেন্দ্রীয় মন্দির উপদেষ্টা দিলীপ চক্রবর্তী প্রেসক্লাবে সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সনাতনী যুব পরিষদের সভাপতি কৌশিক দাশ, সাধারণ সম্পাদক জনি সুশীলসহ সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নড়াইলের হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরের হামলা আগুন দেয়া ও মালামাল লুটপাটের ঘটনা সকল মানবিকতাকে ছাড়িয়ে গেছে। নড়াইলে যে তান্ডব চালানো হয়েছে এ ঘটনার পর দেশের সনাতন ধর্মাবলম্বীদের কতটুকু নিরাপদ। তাই এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে গ্রেফতারের দাবি জানান বক্তারা।