শিরোনাম
কাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষদীঘিনালায় বেসরকারি সংস্থা গ্রীণ হিল প্রকল্পের উদ্বোধনরামগড়ে পুকুরে পড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুবান্দরবানে টোবাকো’র বিক্রয় প্রতিনিধি সাড়ে ৫ লাখ টাকা নিয়ে উধাওপানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণঅস্থায়ী বেইলি ব্রিজেই ৩ বছর পার কাপ্তাই ব্যাঙছড়ি সেতুর নির্মাণ কাজ শেষ হবে কবেখাগড়াছড়ির পানছড়ি সীমান্তে থেমে থেমে গুলিবর্ষণে আতঙ্কে জনসাধারণকাপ্তাই দারুস সালাম নূরানী মাদ্রাসা ধীরে ধীরে ঝুঁকিতে পড়ছে

কাপ্তাইয়ে গ্রাম আদালত সক্রিয় করণে হেডম্যান, কার্বারী ও জনপ্রতিনিধির কর্মশালা

৬৬

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির কাপ্তাইয়ের প্রশান্তি পার্কে ‘বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয় করণে’প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। সোমবার (১৮জ্লুাই) ইউএনডিপির সহায়তায় স্থানীয় উন্নয়ন সংস্থা টংগ্যার আয়োজনে এটি অনুষ্ঠিত হয়। হেডম্যান, কার্বারী ও ইউপি পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। উক্ত প্রকল্পের আওতায় স্থানীয় সরকার মন্ত্রণালয় ও ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়ন করা হয়। ইউসিএম মংচাই মারমার সঞ্চলনায় সভাপতিত্ব করেন টংগ্যার ফাইনান্স অফিসার উদায় শংকর চাকমা।

প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান। বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই ভাইজ্যাতুলী হেডম্যান থোয়াইঅং মারমা ও উবাথোইং মারমা। কর্মশালায় ৫০জন হেডম্যান, কার্বারী ও নির্বাচিত জনপ্রতিনিধি অংশগ্রহণ করে।