শিরোনাম
রোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষদীঘিনালায় বেসরকারি সংস্থা গ্রীণ হিল প্রকল্পের উদ্বোধনরামগড়ে পুকুরে পড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুবান্দরবানে টোবাকো’র বিক্রয় প্রতিনিধি সাড়ে ৫ লাখ টাকা নিয়ে উধাওপানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণঅস্থায়ী বেইলি ব্রিজেই ৩ বছর পার কাপ্তাই ব্যাঙছড়ি সেতুর নির্মাণ কাজ শেষ হবে কবেখাগড়াছড়ির পানছড়ি সীমান্তে থেমে থেমে গুলিবর্ষণে আতঙ্কে জনসাধারণ

সাজেকে ইউপিডিএফ কর্মীকে অপহরণের অভিযোগ

৮৯

॥ নিজস্ব প্রতিবেদক ॥

জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের গঙ্গারাম এলাকা থেকে অস্ত্রধারী একটি দল স্থানীয় এক যুবকে অপহরণ করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অপহৃত যুবক ইউপিডিএফ এর সাবেক কর্মী। শুক্রবার রাত ১০টায় এঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গঙ্গারাম দুলুছড়ি এলাকায় প্রতিপক্ষরা ইউপিডিএফ এর সাবেক কর্মী রবিন চাকমা (৪০) ওরফে গুরোয়েকে অস্ত্র ঠেকিয়ে নিজ বাড়ী থেকে তুলে নিয়ে গেছে।

এবিষয়ে ইউপিডিএফ এর সাজেক ইউনিয়নের সমন্বয়ক আর্জেন্ট চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৫ জুলাই শুক্রবার রাত ১০টায় জেএসএস দলের ক্যাডাররা ৭/৮ জনের একটি সশস্ত্র দল রবিন চাকমার বাড়িতে হানা দিয়ে তাকে অস্ত্র ঠেকিয়ে তুলে নিয়ে যায়। এখন পর্যন্ত তার কোন হদিস মেলেনি। রবিন চাকমা ওরফে গুরোয়ে বিগত পাঁচ বছর আগে ইউপিডিএফের রাজনৈতিক দলের সাথে কাজ করতো দীর্ঘদিন থেকে দলের বাহিরে থেকে সামান্য ব্যবসা বানিজ্য করে চলছিলো। কিন্তু গত রাতে সন্ত্রাসীরা তাকে অপহরণ করে।