শিরোনাম
খাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটক

রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয় এসএসসি ব্যাচ ২০১৭

স্কুলের সোনালী দিনের স্মৃতিচারণের মধ্য দিয়ে দিন কাটালো ওরা

৩৯২

প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ ও নানা আয়োজনের মধ্য দিয়ে রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৭ এর পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

পুনর্মিলনী উপলক্ষে শুক্রবার (১৫ জুলাই) সকাল ৮ টায় রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনার হতে একটি র‌্যালির বের করা হয়। বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে র‌্যালিটি স্কুল প্রাঙ্গনের এসে শেষ হয়। এরপর কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। শিক্ষার্থীরা স্কুলে স্যারদের সাথে ক্লাসে স্মৃতিচারণ করেন। এরপর দিনব্যাপী বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দীর্ঘ ৫বছর পর স্কুলের বন্ধুদের কাছে পেয়ে প্রাক্তন শিক্ষার্থীদের অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন।

শিক্ষার্থীরা জানান, স্কুলের পুরোনো সেই স্মৃতিগুলো আরেকবার জাগ্রত করতে এই অনুষ্ঠান। এতে আয়োজক হিসেবে ছিলেন, ১৭ ব্যাচের আতাহার, ইফতি, আবিদ, শ্রাবণ, আইয়ুব, মোহন, অমিজিত, তাহিয়া, ইলা, সুমাইয়াসহ আরো অনেকে।

শিক্ষার্থীরা শিক্ষক রহমতুল্লাহ’র হাতে স্কুলের জন্য উপহার তুলে দেন। রাঙামাটির জনপ্রিয় ব্র্যান্ড ড্রিমস এর সাংস্কৃতিক অনুষ্ঠানে মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

সংবাদটি পাঠিয়েছেন মোঃ আইয়ুব ভূইয়া