শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

দীঘিনালায় প্রকৃত অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বীর নিবাস প্রদানের দাবীতে সংবাদ সম্মেলন

৩৮

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥

খাগড়াছড়ি দীঘিনালায় বৃত্তশালী ধনী বীর মুক্তিযোদ্ধাদের নামে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি বীর নিবাস বরাদ্দ বাতিলে দাবীতে প্রকৃত অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের বীর নিবাস বরাদ্দে প্রদানের দাবীতে সংবাদ সম্মেলন অসচ্ছল মুক্তিযোদ্ধা পরিবার।

বুধবার(১৩জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে দীঘিনালা উপজেলার অসচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারের আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দীঘিনালা উপজেলা বীর মুক্তিযোদ্ধা সন্তান , উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সাবেক সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রস্তিবিত সাংগঠনিক সম্পাদক মোঃ এরশাদ।

এসময় তিনি বলেন, দীঘিনালায় বৃত্তশালী সচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের বীর নিবাস বাতিল করে নতুন করে যাচাই-বাচাই পূর্বক অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা পরিবার যাতে বীর নিবাস প্রদান করার জন্য প্রশাসনের প্রতি দাবী জানান। এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল রাজ্জাক(৭০), বীর মুক্তিযোদ্ধা আবু সৈয়দ(৭৬)সহ মুক্তিযোদ্ধা পরিবার ও সন্তানবৃন্দ।