শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

রাঙ্গামাটিতে হুসেইন মুহম্মদ এরশাদের তৃতীয় মৃত্যবার্ষিকীর প্রস্তুতি সভা

৬৪

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটিতে হুসেইন মুহম্মদ এরশাদের তৃতীয় মৃত্যবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভা আয়োজন করা হয়েছে। বুধবার (৬জুলাই) বিকালে জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এর তৃতীয় মৃত্যবার্ষিকী পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এসময় রাঙ্গামাটি জাতীয় পার্টির জেলা সভাপতি মোঃ হারুনুর রশিদ মাতব্বর এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রজেশ চাকমা’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি ও পৌর কমিটির সভাপতি লেহাজ উদ্দিন সরদার, সাংগঠনিক সম্পাদক সুশান্ত দেওয়ান (বাবুরাম), জেলা জাতীয় মহিলা পার্টির আহবায়ক বেগম সুফিয়া কামাল ঝিমি, জেলা জাতীয় মহিলা পার্টির যুগ্ন আহবায়ক স্বপ্না ত্রিপুরা, পৌর কমিটির সাধারন সম্পাদক সুদীর্ঘ চাকমা, শিক্ষা বিষয়ক সম্পাদক দীপক চাকমা, সদর উপজেলার সদস্য সচিব বিমল কান্তি দেওয়ান (বিটু), জাতীয় পেশাজীবি সংগঠনের আহবায়ক সুগম চাকমা, দপ্তর সম্পাদক সমির বড়ুয়া , জগদীশ চাকমা, দীলিপ বড়ুয়া প্রমূখ।

এসময় বক্তারা বলেন, আগামী ১৪ জুলাই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি মরহু হুসেইন মুহম্মদ এরশাদ এর তৃতীয় মৃত্যুবার্ষিকী সফলভাবে পালনের জন্য সবাইকে এগিয়ে আসার আহব্বান জানান। বক্তারা আরোও বলেন রাঙ্গামাটি জাতীয় পার্টিকে শক্তিশালী দল হিসেবে গঠন করার জন্য বিভিন্ন উপজেলায় সফর কারার আহব্বান জানান।