শিরোনাম
এক ইঞ্চি জমিরও সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রীহামের উপসর্গ নিয়ে আক্রান্তদের চিকিৎসার যেন ত্রুটি না হয়- পার্বত্য মন্ত্রীরাঙ্গামাটির বিলাইছড়িতে ক্রীড়া সরঞ্জাম বিরতণকাপ্তাইয়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের অর্থ জরিমানাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধনবিলাইছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদযাপন, র‌্যালী ও আলোচনা সভাকাপ্তাইয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে আহত অবস্থায় লজ্জাবতী বানর উদ্ধারযতো বেশী প্রচার ততো বেশী উপকার: যুগ্ম ও দায়রা জজখাগড়াছড়ির মানিকছড়ি ইউএনও-এসিল্যান্ডকে অপসারণের দাবিলংগদু সেনা জোনের উদ্যোগে অসহায় পরিবারদের মাঝে ঢেউটিন বিতরণ

পেরাছড়া ইউনিয়নে ঈদ-উল-আযহা উপলক্ষে ৮২১জন দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

৬৫

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥

খাগড়াছড়ি সদর উপজেলার ৪নং পেরাছড়া ইউনিয়নে ২০২১-২২ অর্থবছরে পবিত্র ঈদ-উল-আযহার উপলক্ষে দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচি খাদ্যশস্য ১০কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭জুলাই) সকাল ১০টা থেকে পেরাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা এসব চাল বিতরণ করেন। ঈদ উপলক্ষে পেরাছড়া ইউনিয়নের ৮২১ জন দুস্থ অসহায় পরিবারকে মোট ৮.২১ মেট্রিক টন চাল বিতরণ করা হয়।

চাল বিতরণকালে উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার ও সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুভায়ন খীসা, পেরাছড়া ইউনিয়ন পরিষদের সচিব বেগীন চাকমা, পেরাছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রশান্ত ত্রিপুরা, পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য চনিতা ত্রিপুরা, রাঙ্গাবী চাকমা, চায়না ত্রিপুরা, সদস্য বিপ্লব ত্রিপুরা (রিংকু), কিশোর ময় ত্রিপুরা, নিতু ত্রিপুরা, কান্তি বিকাশ চাকমা, নির্মল ত্রিপুরা, নিলাংকুর ত্রিপুরাসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।