শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন মাটিরাঙ্গার নিরাপত্তা প্রহরী মাসুদ রানা

৪৩

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

শুদ্ধাচার পুরস্কার পেলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মরত কর্মচারী নিরাপত্তা প্রহরী মাসুদ রানা। চতুর্থ শ্রেনী কর্মচারী ক্যাটাগরিতে জেলা পর্যায়ে জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২১-২০২২ এ ভূষিত হয়েছেন ।

সোমবার (০৪ জুলাই) সন্ধ্যায় খাগড়াছড়ি জেলা প্রশাসন স্টাডিরুমে জেলা প্রশাসনের আয়োজনে শুদ্ধাচার পুরস্কার ২০২১-২০২২ প্রদান অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস’র সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দিনের হাত থেকে সম্মাননা ক্রেষ্ট ও সদনপত্র পুরস্কার গ্রহণ করেন তিনি।

মাসুদ রানা নিরাপত্তা প্রহরী পদে যোগদানের পর থেকে সততা ও কর্তব্যনিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। কর্মজীবনের সর্বত্রই সততা ও ন্যায়নিষ্ঠার উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন তিনি। এসবের স্বীকৃতি স্বরূপ জেলা পর্যায়ে জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২১-২০২২ এ ভূষিত হয়েছেন তিনি।

নিরাপত্তা প্রহরী মাসুদ রানা আবেগ আপ্লুত কণ্ঠে বলেন, এ পুরস্কার অর্জন আমার কাজের গতিকে আরো বেগবান করবে। ভবিষ্যতে সততার সহিত দায়িত্ব পালন করে যাবো।