শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

মাটিরাঙ্গায় তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের কর্মশালা

৭৫

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধনে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫জুলাই) সকালে জাতীয় মহিলা সংস্থা মাটিরাঙ্গা উপজেলা কেন্দ্রের তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আয়োজনে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

জাতীয় মহিলা সংস্থা মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান নুসরাত জাহান’র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম।

বিশেষ অতিথী হিসেবে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃলা দেব, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী, খাগড়াছড়ি জেলা প্রেস ক্লাবের সভাপতি জিতেন বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

বর্তমান সরকার নারীদের উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ করছে মন্তব্য করে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম বলেন, এখন আর নারীদের বসে থাকার সময় নেই, যেকোনো প্রশিক্ষণ গ্রহণ করে একজন নারী নিজ পায়ে দাঁড়াতে পারছে এবং অর্থনৈতিকভাবে নিজে স্বাবলম্বী হয়ে পরিবার ও দেশের কাজে অগ্রণী ভূমিকা রাখছে।

জাতীয় মহিলা সংস্থা মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান নুসরাত জাহান বলেন, মাটিরাঙ্গায় তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় মোট ৫টি ট্রেডে প্রশিক্ষণ চলমান রয়েছে। এই প্রশিক্ষণ গ্রহণ করে নারীদের দক্ষতা, আত্মবিশ্বাস বৃদ্ধি পাচ্ছে আর ব্যবসা ও কর্মসংস্থানের কলা কৌশল শিখে তৃণমূল পর্যায়ের নারী উদ্যাক্তাদের অর্থনৈতিক সমৃদ্ধি ও বিকাশ সাধন তরান্বিত হচ্ছে।
কর্মশালায় তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা প্রশিক্ষণার্থী সহ অনেকে উপস্থিত ছিলেন।