শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

খাগড়াছড়িতে ৯৯টি বৌদ্ধ বিহারে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ১৫লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ

১৩৪

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

শুভ বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী) উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে খাগড়াছড়ির ৯৯টি বৌদ্ধ বিহারে ১৫লক্ষ টাকা অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গত সোমবার ৪জুলাই বিকেলে খাগড়াছড়ি জেলা শহরের চেঙ্গী স্কোয়ার সংলগ্ন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের জেলা কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুপনা চাকমা সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পার্বত্য জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন মহিলা আওয়ামীলীগের সভানেন্ত্রী সুইচিংথুই মারমা। এসময় অনুষ্ঠানে ট্রাস্টের সুপারভাইজার দারুন বিকাশ ত্রিপুরার সঞ্চালনায় বৈশালী নগর বনকুটির বিহারের সভাপতি অর্জিত বরণ চাকমা, বিভিন্ন বিহারে বিহার অধ্যক্ষসহ সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

চেক গ্রহণকালে মহালছড়ি পাকুজ্যছড়ি জন কল্যাণ বৌদ্ধ বিহারের সভাপতি জাদুমনি চাকমা বলেন, আমাদের বিহারে অবস্থা তেমটি উন্নয়ন নয়। বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পাওয়া টাকা গুলো আমাদের বিহার উন্নয়নের কাজে লাগাবো। মাননীয় প্রধান মন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে কল্যাণ মিত্র বড়ুয়া বলেন, সন্তানকে পড়ালেখার পাশাপাশি ধর্মীয় শিক্ষা দিতে হবে। বর্তমান সরকার সকল ধর্মের প্রতি আন্তরিক ও শ্রদ্ধাশীল। মাননীয় প্রধান মন্ত্রী অনেক উদার মনের মানুষ। তাই তিনি সামর্থ্য অনুযায়ী বিভিন্ন ভাবে সহযোগিতা দিয়ে থাকে।

সভাপতির বক্তব্যে রুপনা চাকমা বলেন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট সকল বিহারগুলোকে অনুদান দিতে ইচ্ছে করে। যে পরিমাণ বরাদ্দ আসে সব বিহার গুলোতে দেওয়া অসম্ভব। তারপরও আমরা পরিকল্পিত ভাবে কোনো বিহার যাতে বাদ না পরে সেই দিকে খেয়াল রেখে পর্যায়ক্রমে দেওয়ার চেষ্টা করছি। তিনি আরো বলেন, বর্তমান প্রজন্মকে ধর্মীয় শিক্ষা চর্চার ক্ষেত্রে আগ্রহী করে তুলতে হবে। এছাড়াও মূল শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও চারিত্রিক শিক্ষাকে গুরুত্ব দিতে হবে।