শিরোনাম
পার্বত্যের বিজু,সাংগ্রাই,বিষু,বৈসু,চাংক্রান ও চাংলান উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি: পার্বত্য সচিবচেঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কাঁধে বিজিবি’র নতুন ব্যাগপরিবেশ সংরক্ষণে প্লাস্টিক বর্জ্য অপসারণ অভিযানে কাপ্তাই জোনের সেনা সদস্যদেরদেশীয় মদ ভেবে আগাছা নিধনের বিষপানে রাজস্থলীতে যুবকের মৃত্যুরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের বৃক্ষ রোপণ অভিযান ও বজ্য ব্যবস্থাপনা সভাচট্টগ্রাম বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতির বদলী প্রত্যাহারের দাবিখাগড়াছড়ির মাটিরাঙ্গায় ‘উত্তম কৃষি চর্চা’ নীতিমালায় আমের প্রদর্শনীফ্যামিলি কার্ড প্রধানমন্ত্রীর জনকল্যাণমুখী ভাবনার এক অনন্য বহিঃপ্রকাশ: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়ি জনগণ আমাদের ভাই-বোন, তাদের নিরাপত্তায় আমাদের সার্বিক দায়িত্বের অংশ:লেঃ কর্ণেল জাহিদুলবাঘাইছড়িতে সেনা জোনের সহায়তায় ফিরে পেল হারানো ভাইকে

খাগড়াছড়িতে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৪৯

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়িতে বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন এনটিভির ১৯বছর পূর্তি ও ২০ বছরে পর্দাপন অনুষ্ঠান পালন করা হয়েছে। সোমবার (৪ জুলাই) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে কেক কাটা, আলোচনা সভা ও শহরে র‌্যালী বের করা হয়।

খাগড়াছড়ি প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি বার এসোসিয়েশনের সভাপতি ও পার্বত্য জেলা পরিষদ সদস্য এডভোকেট আশুতোষ চাকমা।
বিশেষ অতিথি ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও খাগড়াছড়ি চেম্বার অব কমার্সের পরিচালক সুদর্শন দত্ত, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, খাগড়াছড়ির পৌর কাউন্সিলর ইঞ্জি. আব্দুল মজিদ, সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আজম।
এনটিভির সমৃদ্ধি ও সাফল্য কামনা করে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সমাজকর্মী ধীমান খীসা, মানবাধিকার কর্মী নমিতা চাকমা, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এটিএন বাংলার প্রতিনিধি মুহাম্মদ আবু দাউদ, একুশে টেলিভিশনের প্রতিনিধি চিংমেপ্রু মারমা।
সভায় স্বাগত বক্তব্য দেন এনটিভির খাগড়াছড়ি প্রতিনিধি আবু তাহের মুহাম্মদ। এছাড়া অনুষ্ঠানে বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এডভোকেট আক্তার উদ্দিন মামুনসহ সাংবাদিক ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তাগণ বলেন, নিরপেক্ষ বস্তুনিষ্ঠ সংবাদ, মানসস্মত অনুষ্ঠান আর বিনোদন দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছে এনটিভি। সময়োপযোগী রিয়েলেটি শো আর নানামুখী প্রতিযোগিতার আয়োজন করে নতুন প্রজন্মের সুপ্ত প্রতিভার বিকাশের সুযোগ করে দিয়েছে। সময়ের সাথে আগামী পথে এ শ্লোগানে এনটিভি এগিয়ে যাক শত বর্ষে এ কামনা করেন বক্তারা।