শিরোনাম
পার্বত্যের বিজু,সাংগ্রাই,বিষু,বৈসু,চাংক্রান ও চাংলান উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি: পার্বত্য সচিবচেঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কাঁধে বিজিবি’র নতুন ব্যাগপরিবেশ সংরক্ষণে প্লাস্টিক বর্জ্য অপসারণ অভিযানে কাপ্তাই জোনের সেনা সদস্যদেরদেশীয় মদ ভেবে আগাছা নিধনের বিষপানে রাজস্থলীতে যুবকের মৃত্যুরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের বৃক্ষ রোপণ অভিযান ও বজ্য ব্যবস্থাপনা সভাচট্টগ্রাম বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতির বদলী প্রত্যাহারের দাবিখাগড়াছড়ির মাটিরাঙ্গায় ‘উত্তম কৃষি চর্চা’ নীতিমালায় আমের প্রদর্শনীফ্যামিলি কার্ড প্রধানমন্ত্রীর জনকল্যাণমুখী ভাবনার এক অনন্য বহিঃপ্রকাশ: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়ি জনগণ আমাদের ভাই-বোন, তাদের নিরাপত্তায় আমাদের সার্বিক দায়িত্বের অংশ:লেঃ কর্ণেল জাহিদুলবাঘাইছড়িতে সেনা জোনের সহায়তায় ফিরে পেল হারানো ভাইকে

নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ১৪ টি চোরাই গরু জব্দ

১০৩

॥ মুঃ মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি ॥

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অভিযানে আবারও ১৪টি চোরাই গরু জব্দ করা হয়েছে। রবিবার (৩ জুলাই) ভোরে মিয়ানমার থেকে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে নাইক্ষ্যংছড়ির ফুলতলী সীমান্তের লম্বা শিয়া হয়ে বাংলাদেশে আসা এসব চোরাই গরু বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জব্দ করে বিজিবির ব্যাটালিয়ন সদরে নিয়ে আসেন। যা সংশ্লিষ্ট দপ্তরে সোপর্দ করতে প্রক্রিয়া শুরু করেছে বিজিবি কতৃপক্ষ।

বিজিবি সূত্র জানায়, গোপন সূত্রে খবর পেয়ে তাদের একটি বিশেষ টিম শনিবার রাত ১১ টার দিকে অভিযানে নামে। রাতভর অভিযান শেষে ভোর ৪ টার দিকে ১৪টি গরু জব্দ করতে সক্ষম হন তারা। জব্দকৃত ১৪টি গরুর অনুমানিক মূল্য প্রায় ১৩ লক্ষ টাকা।

এ বিষয়ে ১১ বিজিবির নবাগত জোন কমান্ডার ও অধিনায়ক লে. কর্ণেল মোঃ রেজাউল করিম সাংবাদিকদের জানান, তিনি সবে মাত্র যোগদান করেছেন। এরই মাঝে এই অভিযানে ১৪ টি গরু জব্দ করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি অস্ত্র, ইয়াবা, সন্ত্রাস বিরোধী কার্যক্রম ও সীমান্ত দিয়ে গরু সহ সবধরনের পন্যের চোরাচালান বন্ধে সীমান্তে বিজিবি আগের চেয়ে আরো বেশি তৎপর আছে এবং ভবিষ্যতেও থাকবে।