শিরোনাম
সরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৩৮ বোতল দেশীয় কেয়ারু মদ জব্দলামায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিতসরকারের প্রধান লক্ষ্য ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা: দীপেন দেওয়ানকফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে আধুনিক প্রযুক্তি প্রয়োগ জরুরিপার্বত্য এলাকার উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালঅবশেষে দুই দিন পর কাপ্তাই হ্রদেই মিলল ওয়ার্ড বিএনপি’র সভাপতির মরদেহ

মাটিরাঙ্গায় বিআরডিবির ক্ষুদ্র ঋন বিতরণ

১০৫

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

ক্ষুদ্র ঋণ কার্যক্রমের আওতায় উপকারভোগীদের মাঝে ক্ষুদ্র ঋণ বিতরণ করেছে মাটিরাঙ্গা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)। রবিবার (৩ জুলাই) দুপুরের দিকে উপকারভোগীদের মাঝে ক্ষুদ্রঋণ বিতরণ করেন মাটিরাঙ্গা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীর পাটোয়ারী।

এসময় বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রহমত উল্লাহ, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ জসীম উদ্দিন জয়নাল, বেলছড়ি ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আমির হোসেন ও বেলছড়ি বাজার ক্ষুদ্র ব্যবসায়ী উন্নয়ন সমিতির সভাপতি মোঃ ছিদ্দিকুর রহমান সজিব প্রমুখ উপস্থিত ছিলেন।

ঋণের টাকা ভোগ-বিলাসে ব্যয় না করে যথাযথ খাতে বিনিয়োগের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, এ টাকায় সক্ষমতা অর্জন করতে হবে। সক্ষমতা অর্জন করা না গেলে সরকারী উদ্যোগ ব্যর্থ হবে। তারা বলেন, জনবান্ধব এ সরকার আপনাদের কল্যাণে নানা উদ্যোগ গ্রহণ করছে। সরকারের সুযোগ-সুবিধা গ্রহণের মাধ্যমে আর্থিক সক্ষমতা অর্জনসহ আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনে ভুমিকা রাখবে বলে তারা মনে করেন।

অনুষ্ঠানে বেলছড়ি বাজার ক্ষুদ্র ব্যবসায়ী উন্নয়ন সমিতির আওতাভুক্ত ১২জন ক্ষুদ্র ব্যবসায়ীর মাঝে ৫ লাখ ৩০ হাজার টাকার ক্ষুদ্র ঋন বিতরণ করা হয়।