শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

৯২

॥ স্মৃতি বিন্দু চাকমা, জুরাছড়ি ॥

জুরাছড়ি বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) সকালে উপজেলা পরিষদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

উপজেলা পর্যায়ে পানছড়ি ভুবনজয় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে হাজ্যামাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

অপরদিকে মেয়েদের মধ্যে ট্রাইবেকারে সামিরামুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে পেরাছড়িমূখ সরকারি প্রাথমিক বিদ্যালয়।

চ্যাম্পিয়ন ট্রফি বিতরণ কালে উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথ সভাপতিত্বে বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি তুলেদেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা।

এসময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস আলপনা চাকমা, জুরাছড়ি সদর ইউপি চেয়ারম্যান ইমন চাকমা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা, রিসোর্স কর্মকর্তা মোরশেদুল আলম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষক শিক্ষিকা বৃন্দ।