শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণরাঙ্গামাটিতে মায়ের হাতে খুন হলো মাদকাসক্ত ছেলেমাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতাখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে ফিরছে শিক্ষার্থীরাসরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

কাপ্তাইয়ে বীরমুক্তিযোদ্বা জোবায়েদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

৩৮

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির কাপ্তাইয়ে শিলছড়ি বসবাসকারী মুক্তিযোদ্ধা জোবায়েদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রবিবার (২৬জুন) ভোর ৪টায় চট্রগ্রাম মেডিকেল হাসপাতালে তিনি মৃত্যু বরণ করে। মৃত্যুকালে মুক্তিযোদ্ধা জোবায়েদ আলীর বয়স হয়েছিল ৮৩ বছর। বাধ্যক্য ও দীর্ঘদিন যাবত শারীরিক অসুস্থ ছিলেন। বাদ আছর বিকেল ৫টা ২০মিনিটে শিলছড়ি মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অফ অনার দেয়া হয়।

এসময় সালাম গ্রহণ করেন কাপ্তাই নির্বাহী অফিসার মুনতাসির জাহান,কাপ্তাই থানার ওসি জসিম উদ্দীন ও কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী। এসময় কাপ্তাইয়ের মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী উপস্থিত থেকে শেষ শ্রদ্ধা জানান। মৃত্যুকালে মুক্তিযোদ্ধার স্ত্রী, ৬মেয়ে ২ছেলে, বহু আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে যান। জানাজা শেষে শিলছড়ি কবরস্থানে দাফন করা হয়।