শিরোনাম
রাঙ্গামাটির রাজস্থলীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির মাটিরাঙ্গায় খাল থেকে মাটি কাটার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণরাঙ্গামাটিতে মায়ের হাতে খুন হলো মাদকাসক্ত ছেলেমাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতাখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে ফিরছে শিক্ষার্থীরাসরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরু

বান্দরবানে সেনা রিজিয়ন কাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন

৩৬

॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥

বান্দরবানের সেনা রিজিয়নের কাপ ফুটবল টুর্নামেন্ট এ-র শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার (২৪ জুন) বান্দরবান জেলা স্টেডিয়ামে সেনা রিজিয়নের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন বান্দরবান সেনা জোনের উপ-অধিনায়ক মেজর এস. এম. মাহমুদুল হাসান সোহাগ,পিএসসি।

এসময় বান্দরবান রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের সদর উপজেলার, রোয়াংছড়ি, নাইক্ষ্যংছড়ি, থানচি, রুমা, আলীকদম ও লামাসহ মোট ৭টি উপজেলার সেনাদল অংশগ্রহণ করেন। এছাড়া ও বান্দরবান জেলায় বিজিবি ও সেনাবাহিনী সম্মিলিত দলসহ সর্বমোট আটটি দল ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি উপ-অধিনায়ক মেজর এস. এম. মাহমুদুল হাসান সোহাগ,পিএস বলেন, খেলার মাঠে আমাদের মধ্যে কোন প্রকার বৈষম্য নাই বরং আমরা সবাই খেলোয়ার। ফুটবলের মাধ্যমে বিভেদ নয় বরং ঐক্য গড়ে তুলতে হবে । সকলকে একযোগে কাজ করে ফুটবলকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।

তিনি আরো বলেন, খেলাধুলা চর্চার সঙ্গে জড়িত থাকলে কোন যুবক-যুবতী অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হতে পারে না। তাই যুব সমাজকে লেখাপড়ার পাশাপাশি সাহিত্য সংস্কৃতি ও খেলাধুলার মাঠে ফিরিয়ে নিতে হবে। পাশাপাশি ভবিষ্যতে এধরনের খেলা চলমান রাখার আশ্বাস দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবি, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ রিজিয়নের সেনা কর্মকর্তাবৃন্দ ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।