শিরোনাম
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিদ্যালয়ের (রাবিপ্রবি)’র নতুন ভিসি ড. মোঃ শফিকুল ইসলামরাঙ্গামাটির রাজস্থলীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির মাটিরাঙ্গায় খাল থেকে মাটি কাটার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণরাঙ্গামাটিতে মায়ের হাতে খুন হলো মাদকাসক্ত ছেলেমাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতাখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে ফিরছে শিক্ষার্থীরাসরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটাম

বান্দরবানে বাল্যবিবাহ প্রতিরোধে শীর্ষক স্টেক হোল্ডার সভা

৩২

 ॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

বান্দরবানের দক্ষ ও সক্রিয় বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি, পণপ্রথা বন্ধ এবং বিবাহ নিবন্ধন নিশ্চিতকরন কল্পে স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ২২ জুন) সকালে বান্দরবান জেলা প্রশাসনের সভা কক্ষে বান্দরবান ডিস্ট্রিক পলিসি ফোরামের আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।
এছাড়াও ডিপিএফ সেক্রেটারি লাল জার লম বম সঞ্চালনায় ডিষ্ট্রিক পলিসি ফোরামে সভাপতি অংচ মং মারমা সভাপতিত্ব ৩২ জন এবং জুম অনলাইনের মাধ্যমে আরো ২০ জন স্টেকহোল্ডার এ সভায় অংশগ্রহন করেন।

সভায় বক্তারা বাল্য বিবাহ প্রতিরোধে করনীয় কিছু সুপারিশ ও মতামত বান্দরবান ডিপিএফ কতৃর্ক পেশ করা হয়। এছাড়া সকল স্টেকহোল্ডারগণ নিজ নিজ এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধে আরো বেশি সক্রিয় হওয়ার আশা ব্যাক্ত করেন এবং এ বিষয়ে জেলা প্রশাসক পক্ষ হতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সভায় স্থানীয় সরকার উপ-পরিচালক লুৎফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজিম উদ্দীন, জেলা ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি অংচমং মারমা, সাধারণ সম্পাদক লাল জার লম বম,সহ-সভাপতি দীপিকা রানী তঞ্চঙ্গা, ডিস্ট্রিক্ট ফ্যাসিলেটর মং সানু মার্মা, পৌর কাউন্সিলর এমেচিং মারমা সহ বিভিন্ন সরকারি সংস্থা সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।