শিরোনাম
রাঙ্গামাটির রাজস্থলীতে ক্রয় ক্ষমতার বাইরে সবজি, প্রয়োজনে ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিদ্যালয়ের (রাবিপ্রবি)’র নতুন ভিসি ড. মোঃ শফিকুল ইসলামরাঙ্গামাটির রাজস্থলীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির মাটিরাঙ্গায় খাল থেকে মাটি কাটার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণরাঙ্গামাটিতে মায়ের হাতে খুন হলো মাদকাসক্ত ছেলেমাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতাখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে ফিরছে শিক্ষার্থীরা

খাগড়াছড়ির রামগড়ে বিজিবির আর্থিক অনুদান ও বিভিন্ন সরঞ্জাম বিতরন

শুধু সীমান্ত রক্ষাই নয়, এ অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নেও কাজ করছে বিজিবি

৪৩

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড়ে অসহায় ও দুঃস্থদের মাঝে নগদ অর্থ সহায়তা, সেলাই মেশিন, ঢেউটিন ও টিউবওয়েল বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি’র রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)।

বুধবার(২২ জুন) সকালে সম্প্রীতি উন্নয়ন কর্মসূচীর আওতায় রামগড় ব্যাটালিয়ন সদরে উপকারভোগীদের হাতে এসব অনুদান তুলে দেন ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ হাফিজুর রহমান। এ সময় রামগড় ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোঃ মনিরুজ্জামান, সহাকারী পরিচালক রাজু আহম্মেদসহ বিজিবির পদস্থ কর্মকর্তা, গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ হাফিজুর রহমান জানান, দেশের সার্বভৌমত্ত রক্ষায় অতন্ত প্রহরী হিসেবে দায়িত্ব পালন করছে বিজিবি। এছাড়াও সীমান্ত এলাকায় অবৈধ মাদক-চোরাচালান প্রতিরোধ, অপরাধ কর্মকান্ড প্রতিহত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাছাড়া শুধু সীমান্ত রক্ষাই নয়, এ অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নেও কাজ করছে বিজিবি। বিজিবি কর্তক পূর্বের ন্যায় ভবিষ্যতেও সম্প্রীতি উন্নয়ন কর্মসূচীর আওতায় এসব উদ্যোগ অব্যাহত থাকবে এবং এ অঞ্চলের মানুষের পাশে থাকারও প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

পরে জোন অধীনস্ত বিভিন্ন এলাকার অসহায়, দুঃস্থ ও হতদরিদ্র জনসাধারণের আবেদনের প্রেক্ষিতে মোট ৪৫ জনকে ২ লাখ ১৪ হাজার টাকা, ৫টি সেলাই মেশিন, ৭টি পরিবারকে ঘর নির্মানের জন্য ৭ বান্ডেল ঢেউটিন ও পানিশূন্য গ্রামের ২জনকে ২টি টিউবওয়েল বিতরণ করা হয়।